TRENDING:

Bangladesh News: বাংলাদেশে হঠাৎ বদলে গেল অফিস টাইম-ব্যাংকের সময়! মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়! কেন এমন বড় সিদ্ধান্ত সরকারের?

Last Updated:

Bangladesh News: ইরান যুদ্ধের আবহে নতুন সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত রবিবার থেকে বাংলাদেশে অফিস চলবে সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের নতুন সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রবিবার থেকে অফিস চলবে সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত। স্বাভাবিক সময়ে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অফিস চলে।
কেন এমন সিদ্ধান্ত?
কেন এমন সিদ্ধান্ত?
advertisement

গতকাল শনিবার বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব সরকারি ও বেসরকারি অফিস রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

আরও পড়ুন: ‘কলকাতায় হামলা করব’! ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর, কী শর্ত দিলেন তিনি?

জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সময়সূচির আওতার বাইরে থাকবে। আদালতের সময়সূচি নির্ধারণে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নিদের্শ দেবে। আর বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান বা কলকারখানা ও প্রতিষ্ঠানের জন্য কর্মঘণ্টা নির্ধারণের ক্ষেত্রে শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক নির্দেশ দেবে।

advertisement

জরুরি পরিষেবা বলতে সাধারণত বিদ্যুৎ, জল, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এ-সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মী, হাসপাতাল, চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী, ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মী, গণমাধ্যম ইত্যাদিকে বোঝোনা হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট স্থগিত রাখার জন্য কমিশনের কাছে আবেদন করুন মুখ্যমন্ত্রী, মমতার কাছে দাবি অধীরের!
আরও দেখুন

বাংলাদেশে ব্যাংকের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। আজ থেকে দেশের তফসিলি ব্যাংকগুলোর লেনদেনের সময়সীমা এক ঘণ্টা কমানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচি অনুসারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রবিবার থেকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস চলবে। আর ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বলবৎ থাকবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh News: বাংলাদেশে হঠাৎ বদলে গেল অফিস টাইম-ব্যাংকের সময়! মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়! কেন এমন বড় সিদ্ধান্ত সরকারের?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল