TRENDING:

কাজের সময় হতে হবে নগ্ন, মিলবে লাখ টাকা মাইনেও, দম্পতির দেওয়া আজব বিজ্ঞাপনে হতবাক নেটিজেনরা

Last Updated:

দম্পতির দাবি, এর মধ্যে কোনও অশ্লীল প্রস্তাব লুকিয়ে নেই ৷ নগ্নতা মানেই যে নোংরা, লজ্জার তা নয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাজের জায়গায় কর্মীর ইউনিফর্ম থাকাটা একেবারেই সাধারণ ব্যাপার, কিন্তু কোথাও যদি নগ্নতাই হয় ইউনিফর্ম তাহলে অবাক হতে হয় বইকি ৷ এমনই কর্মখালির বিজ্ঞাপন দেখে তাজ্জব নেটিজেনরা ৷ বাড়ির কাজের জন্য কর্মীর খোঁজে বিবরণ দিয়ে বিজ্ঞাপন দিয়েছেন এক নগ্নতাপ্রিয় দম্পতি ৷ কাজের শর্তের মধ্যে প্রধান হচ্ছে নগ্নতা ৷ অর্থাৎ কাজে এলে দেহে রাখা যাবে না কোনও পোশাক ৷ কাজের সময় পরা যাবে না কোনও জামাকাপড় ৷
advertisement

ইওরোপের বাসিন্দা এক নগ্নতা প্রিয় নেচারিস্ট দম্পতির বাড়ি বদলে সাহায্যের জন্য লোক চান ৷ সেপ্টেম্বরের মাঝামাঝি এক বাড়ি থেকে অন্য বাড়িতে চলে যাচ্ছেন তারা ৷ বাড়ি বদল তো মুখের কথা নয়, চামচ থেকে আলমারি, জামাকাপড় থেকে পোষ্য সমস্ত জিনিসই গুছিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া মানে বিশাল কাজ ৷ সেই কাজেই সাহায্যের জন্য কর্মী চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন তারা ৷

advertisement

বিজ্ঞাপনে বলা হয়, এমন কোনও পুরুষ বা মহিলা তাদের দরকার যার নিজস্ব ভ্যান আছে ৷ বাড়ি বদলের সময় জিনিসপত্র সরানোর কাজে সাহায্য করতে পারবেন ৷ তবে চাকরির প্রধান শর্তই হচ্ছে, কাজের পুরোটা সময় থাকতে হবে সম্পূর্ণ উলঙ্গ ৷ দেহে থাকবে না একটি সুতোও ৷ সঠিক কর্মপ্রার্থীকে তারা ২ হাজার পাউন্ড অর্থাৎ ভারতীয় টাকায় ১,৭৪,৯২৬ পরিমাণ অর্থ দেবেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

দম্পতির দাবি, এর মধ্যে কোনও অশ্লীল প্রস্তাব লুকিয়ে নেই ৷ নগ্নতা মানেই যে নোংরা, লজ্জার তা নয় ৷ বরং নগ্নতায় রয়েছে স্বাভাবিকত্ব ৷ বিনা পোশাকে থাকলে বরং প্রকৃতির স্পর্শ পাওয়া যায় বলে মত তাদের ৷ এমন আজব বিজ্ঞাপনে অবাক এজেন্সিও ৷ তাদের শত অনুরোধ সত্ত্বেও নগ্নতার শর্ত সরাতে নারাজ ওই দম্পতি ৷ বলা বাহুল্য মোটা মাইনে সত্ত্বেও এখনও কোনও আবেদন জমা না পড়লেও নেচারিস্ট দম্পতি অপেক্ষা করতেও রাজি কিন্তু কোনওভাবেই নগ্ন হওয়ার শর্ত সরাতে নারাজ ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
কাজের সময় হতে হবে নগ্ন, মিলবে লাখ টাকা মাইনেও, দম্পতির দেওয়া আজব বিজ্ঞাপনে হতবাক নেটিজেনরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল