TRENDING:

কিশোরের শরীর ছিঁড়ে খেল সিংহ, পাওয়া গেল রক্তভেজা খুলি!

Last Updated:

মর্মান্তিক পরিণতি কিশোরের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লাহোর: দু'দিন ধরে বাড়ি ফেরেনি কিশোর, হন্যে হয়ে খুঁজছিল পরিবার ৷ অবশেষে সিংহের খাঁচা থেকে উদ্ধার হল সেই দেহ ৷ দেহ না বলে বরং বলা ভালো দেহাবশেষ ৷
advertisement

লাহোরের চিড়িয়াখানা থেকে উদ্ধার হল মহম্মদ বিলালের মৃতদেহ ৷ ১৭ বছরের কিশোর পশুপালক ৷ কী করে মৃত্যু হয়েছে তা সঠিকভাবে না জানা গেলেও যে ভার্সন পাওয়া যাচ্ছে চিড়িয়াখান করত্ৃপক্ষের থেকে ৷তাদের দাবি সিংহের এনক্লোজারের বাইরে যে সীমা রয়েছে তা কোনওভাবে টপকে যায় মহম্মদ বিলাল ৷

Photo- Collected

advertisement

যদিও বিলালের এলাকাবাসী জানিয়েছে চিড়ায়াখানা কর্মচারীদের দক্ষতাহীণতার কারণেই এভাবে মৃত্যু হয়েছে কিশোরের ৷ ১৯৮২ সালে রাজ্য সরকারি উদ্যোগে লাহোরে এই চিড়িয়াখানাটি তৈরি হয়েছিল ৷ এটা পাকিস্তানের সবচেয়ে বড় চিড়ায়াখানা ৷

আরও পড়ুন - ‘করোনা ভাইরাসের প্রকোপ না কমলে বাতিল হতে পারে টোকিও অলিম্পিক্স’-যা বললেন IOC সদস্য

advertisement

চিড়িয়াখানার ডিরেক্টর আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন মঙ্গলবার রাতে এলাকাবাসী চিড়িয়াখানায় এসে ছেলেটির খোঁজ করছিলেন ৷ তিনি বলেন তিনি তখন জানিয়েছিলেন যে তখন অনেক রাত হয়ে গিয়েছিল তখন খোঁজ করতে গেলে তা বিপদজনক হয়ে যেত ৷

বুধবার সকালে তল্লাশি চালানো শুরু হয় ৷ তখন কর্মচারীরা দেখতে পান একটি রক্তে ভেজা মরার খুলি! তারপর সেখান থেকে কিছু হাড়ের টুকরো ও পোশাকের ছেঁড়া অংশ খুঁজে পাওয়া যায় ৷সেই ছেঁড়া কাপড়ের অংশ দেখে এলাকাবাসী নিহতে চিহ্নিত করেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

নিহতের পরিবারের লোক জানিয়েছে মঙ্গলবার বিকেলে ঘাস কাটতে বেরিয়েছিল ছেলেটি ৷ যা নিজের পশুদের ও খাওয়াতো ৷ বিলালের দেহাবশেষ পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
কিশোরের শরীর ছিঁড়ে খেল সিংহ, পাওয়া গেল রক্তভেজা খুলি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল