TRENDING:

ছুটি কাটাতে শ্রীলঙ্কায় গিয়ে মৃত্যু হল শেখ হাসিনার আট বছরের নাতির

Last Updated:

রবিবার সকালে শ্রীলঙ্কার কয়েকটি হোটেলে ও চার্চে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। অন্তত ২৯০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০০ জনের বেশি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলম্বো: বাবা-মায়ের সঙ্গে ছুটি কাটাতে কলম্বোয় গিয়েছিল ছোট্ট জায়ন ৷ উঠেছিল কলম্বোর ওই ‘অভিশপ্ত’ শাংগ্রি লা হোটেলে ৷ রবিবার সকালে পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে এই রেস্তোঁরা ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় জায়নের ৷ জায়নের বাবাও গুরুতর আঘাত পেয়েছেন বলে জানা গিয়েছে ৷
advertisement

জায়ান শেখ হাসিনার ভাইপো শেখ সেলিমের মেয়ে শেখ আমিনা সুলতানা সনিয়ার ছেলে ৷ অর্থাৎ সম্পর্কে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাতি ৷ বিস্ফোরণের সময় নাতি জায়ন ও জামাই মশিরুল ওই রেস্তোঁরায় খেতে গিয়েছিলেন ৷ বাংলাদেশের বিদেশ মন্ত্রকের এক অফিসার জানিয়েছেন, সনিয়া, মহিরুল ও তাঁদের দুই ছেলে জায়ন ও জোহান কলম্বোয় ছুটি কাটাতে গিয়েছিল। বিস্ফোরণের সময় মশিরুল ও জায়ন হোটেলের নীচে রেস্তোরাঁয় খেতে গিয়েছিল। অন্যদিকে জোহান ও তার মা ছিলেন হোটেলের ছ’তলায় নিজেদের ঘরে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

রবিবার সকালে শ্রীলঙ্কার কয়েকটি হোটেলে ও চার্চে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। অন্তত ২৯০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০০ জনের বেশি। রবিবারই রাত ১১টায় মৃত্যু হয় জায়নের ৷ অন্যদিকে মশিরুলের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
ছুটি কাটাতে শ্রীলঙ্কায় গিয়ে মৃত্যু হল শেখ হাসিনার আট বছরের নাতির