আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই ক্ষেপণাস্ত্রের আনুমানিক সীমা ২ হাজার থেকে ২ হাজার ৫০০ কিলোমিটার। এর গতি শব্দের চেয়ে ১৩ গুণ বেশি। দ্য ন্যাশনাল ইন্টারেস্ট ম্যাগাজিনের তথ্য মতে, এই ক্ষেপণাস্ত্র অন্যান্য লক্ষ্যবস্তুর পাশাপাশি ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরের বিস্তৃত অঞ্চলে আঘাত হানতে সক্ষম।
advertisement
ইরানের সঙ্গে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ১৫ ইজরায়েলি নিহত হয়েছেন। ইজরায়েলের জরুরি পরিষেবা সংস্থা (এমডিএ) এই তথ্য জানিয়েছে। সংস্থাটির তথ্যানুযায়ী, ইরানের সঙ্গে চলমান সংঘাতে ৯০০ জনের বেশি ইজরায়েলি আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন গুরুতর আহত। রবিবার ৬৯ জন ইজরায়েলি আহত হন বলে জানায় ইজরায়েলের জরুরি পরিষেবা সংস্থা।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে আমেরিকা ও ইজরায়েল। ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। সোমবার এই যুদ্ধের ১৭তম দিন। এদিকে, শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে ৫০০ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার এই তথ্য জানিয়েছেন দেশটির পুলিশপ্রধান আহমেদরেজা রাদান।
রাদান বলেন, এসব ঘটনার অর্ধেকই গুরুতর বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে এমন লোকজন রয়েছেন, যাঁরা শত্রুদের হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে তথ্য সরবরাহ করেছেন। আবার কেউ কেউ হামলার স্থানগুলোর ভিডিও বা ছবি ধারণ করে তা শত্রুদের পাঠিয়েছেন।
