এই ঘটনাটি রাশিয়াজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে। ক্রিমিয়ার খাড়া পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল রাশিয়ার সেনাবাহিনীর মালবাহী An-26 বিমান। দুর্ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্য়ে রয়েছেন বিমানের পাইলট-সহ ৬ জন ক্রু। বাকিরা যাত্রী। রাশিয়ার সংবাদসংস্থা তাস বুধবার ভোরে জানিয়েছে, মঙ্গলবার সন্ধে ৬টা নাগাদ (মস্কোর স্থানীয় সময়) বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
advertisement
অনুমান করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই বিপর্যয় ঘটেছে। দুর্ঘটনাস্থল চিহ্নিত হলেও রাশিয়ার সেনাবাহিনী এখনও বিস্তারিত কোনও তথ্য জানায়নি। তবে একটি সূত্রে দাবি করা হচ্ছে, ওই বিমানে কোনও মিসাইল বা ড্রোন হামলা হয়নি। এমনকি, পাখির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটেনি। এর আগেও একাধিক বার রাশিয়ার সেনাবাহিনীর বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। কয়েকবার দুর্ঘটনা ঘটেছে প্রশিক্ষণের সময়ে, কখনও আবার টহল দেওয়ার সময়ে।
