TRENDING:

কাতার থেকে বিশেষ বিমানে ফিরলেন ৩০০ ভারতীয়তে! মঙ্গলবারও দেশের তিন শহরে আসবে কাতারের বিমান

Last Updated:

কাতারের ভারতীয় দূতাবাস জানিয়েছে, Qatar Airways সোমবার সকালে দোহা থেকে একটি নয়া দিল্লি ফ্লাইট পরিচালনা করেছে, এর ফলে ৩০০-র বেশি ভারতীয় যাত্রী যারা Doha-তে আটকে ছিলেন, তারা ভারতে ফিরেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাতারের ভারতীয় দূতাবাস জানিয়েছে, Qatar Airways সোমবার সকালে দোহা থেকে একটি নয়া দিল্লি ফ্লাইট পরিচালনা করেছে, এর ফলে ৩০০-র বেশি ভারতীয় যাত্রী যারা Doha-তে আটকে ছিলেন, তারা ভারতে ফিরেছেন।
কাতার থেকে বিশেষ বিমান
কাতার থেকে বিশেষ বিমান
advertisement

কাতারের ওই ভারতীয় দূতাবাস আরও জানিয়েছে, গত তিন দিনে মোট প্রায় ১০০০ ভারতীয়, যারা Doha-তে ট্রানজিট বা স্বল্পমেয়াদি ভিজিটে আটকে ছিলেন, তারা Qatar Airways-এর ফ্লাইটে দেশ ছেড়েছেন।

আরও পড়ুন: ইরান-ইজরায়েল যুদ্ধে বন্ধ হরমুজ প্রণালী! ভারতের জন্য কতটা চিন্তার হতে পারে? জেনে নিন

সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ার ওই পোস্ট থেকে জানা গিয়েছে, Qatar Airways আগামী ১০ মার্চ Delhi, Mumbai এবং Kochi-তে তিনটি ফ্লাইট চালানোর পরিকল্পনা করছে। এতে সেখানে আটকে থাকা বহু ভারতীয় নিরাপদে দেশে ফিরতে পারবেন। বর্তমানে বিমান চলাচল নিয়ে অনিশ্চয়তা রয়েছে, এতে যাত্রা সংক্রান্ত বিষয়ে এয়ারলাইন্সের সাথে যোগাযোগ রাখার উপদেশ দেওয়া হয়েছে ভারতীয় দূতাবাসের তরফে।

advertisement

সেই সঙ্গে সৌদি আরবের Salwa বর্ডার ক্রসিং দিয়েও ভারতীয়দের সৌদি আরবে যাওয়ার ব্যবস্থা রয়েছে, সৌদি আরবের ভিসা থাকলে ভারতীয়রা এই পথও নিতে পারেন। সেখান থেকে বিমানে ভারতে ফেরা যাবে।

আরও পড়ুন: বাণিজ্যিক গ্যাস পাওয়া যাচ্ছে না, বন্ধ হয়ে যাচ্ছে বেঙ্গালুরুর রেস্তরাঁ! সঙ্কট বাড়ছে

সেই সঙ্গে কাতারের ভারতীয় দূতাবাস ভারতীয় কমিউনিটির স্বেচ্ছাসেবকদের সহায়তায়, তিনটি ২৪/৭ হেল্পলাইন চালু করেছে (নম্বরগুলো হচ্ছে +৯৭৪-৫৫৬৪৭৫০২, ৫৫৩৬২৫০৮ অথবা ৫৫৩৮৪৬৮৩)। সেই সঙ্গে ইমেল আইডি cons.doha@mea.gov.in-ও সক্রিয় রাখা হয়েছে।

advertisement

প্রসঙ্গত, লেবাননের জনবসতিপূর্ণ এলাকায় সাদা ফসফরাস ছুড়েছে ইজরায়েল। এমনটাই জানিয়েছে আমেরিকার মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট্‌স ওয়াচ। হিজবুল্লার সংঘর্ষে জড়িয়েছে ইজরায়েল। ইরান সমর্থিত হিজবুল্লা দীর্ঘ দিন ধরেই সক্রিয়  লেবাননে। জানা গিয়েছে, লেবাননে পর পর হামলা চালিয়েছে ইরান।

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনের 'এক টাকার পাঠশালা'-য় চালু লাইব্রেরি!ছোট-বড় সকলেই পাবেন গল্পের বই পড়ার সুযোগ
আরও দেখুন

সাদা ফসফরাস কোনও সাধারণ বিস্ফোরক নয়। এটি একটি অত্যন্ত মারাত্মক রাসায়নিক। এই মোমের মতো রাসায়নিকটি বাতাসের সংস্পর্শে এলে স্বতঃস্ফূর্তভাবে অক্সিজেনের সঙ্গে জ্বলে ওঠে।  এটি প্রায় ৮১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা তৈরি করতে পারে। যেখানে ৫০-৬০ ডিগ্রি তাপমাত্রায় মানুষের শরীর পুড়তে শুরু করে, সেখানে ৮১৫ ডিগ্রি তাপমাত্রা কতটা ভয়ঙ্কর তা আঁচ করা যায়। এটি ত্বকের সংস্পর্শে এলে  মাংস গলে যায়। এর ক্ষত কখনও সারে না। এর ধোঁয়া ফুসফুসে এত মারাত্মকভাবে ক্ষত সৃষ্টি করে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
কাতার থেকে বিশেষ বিমানে ফিরলেন ৩০০ ভারতীয়তে! মঙ্গলবারও দেশের তিন শহরে আসবে কাতারের বিমান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল