TRENDING:

Epstein Files: যৌন কেলেঙ্কারিতে নাম, এপস্টিন যোগে গ্রেফতার ব্রিটেনের রাজার ভাই প্রিন্স অ্যান্ড্রু

Last Updated:

ব্রিটিশ রাজপরিবারে ফের বিতর্কের ঝড় উঠেছে। অসদাচরণের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য প্রিন্স অ্যান্ড্রু-কে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রয়াত ধনকুবের জেফ্রি এপস্টিন-এর সঙ্গে তাঁর সম্পর্ক ঘিরে চলা তদন্তের সূত্র ধরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ব্রিটিশ রাজপরিবারে নতুন করে বিতর্কের ঝড়। প্রিন্স অ্যান্ড্রু-কে অসদাচরণের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এপস্টিন কাণ্ডে প্রিন্স অ্যান্ড্রুর নাম উঠে আসছিল। একাধিক অভিযোগ ও আইনি বিতর্কের পর তিনি রাজকীয় দায়িত্ব থেকেও সরে দাঁড়িয়েছিলেন। এবার সেই মামলার তদন্ত আরও জোরদার হওয়ায় তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে দাবি তদন্তকারী সংস্থার ঘনিষ্ঠ সূত্রের।
প্রিন্স অ্যান্ড্রু
প্রিন্স অ্যান্ড্রু
advertisement

থেমস ভ‍্যালি পুলিশ জানিয়েছে, প্রাক্তন ব্রিটিশ রাজপুত্র ২০১০ সালে যৌন অপরাধী জেফ্রি এপস্টিন-এর কাছে বাণিজ্য সংক্রান্ত রিপোর্ট পাঠিয়েছিলেন—এমন অভিযোগ তারা “খতিয়ে দেখছে”।

সেরা ভিডিও

আরও দেখুন
মাত্র এক টাকার বিনিময়ে রামলালা, কাশী-বিশ্বনাথ দর্শনের সুযোগ, 'লটারি' পেলেন ১৫০ পর্যটক
আরও দেখুন

পুলিশ এক বিবৃতিতে জানায়, “এই তদন্তের অংশ হিসেবে আজ (১৯ ফেব্রুয়ারি) নরফোক থেকে ষাটের কোঠার এক ব্যক্তিকে সরকারি পদে অসদাচরণের সন্দেহে গ্রেফতার করা হয়েছে।” যদিও বিবৃতিতে অভিযুক্তের নাম প্রকাশ করা হয়নি।আরও বলা হয়েছে, “প্রাথমিক মূল্যায়নের পর আমরা এখন সরকারি পদে অসদাচরণের এই অভিযোগে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছি। আমাদের অংশীদার সংস্থাগুলির সঙ্গে কাজ করে এই অভিযোগের তদন্ত চলাকালীন তদন্তের সততা ও নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Epstein Files: যৌন কেলেঙ্কারিতে নাম, এপস্টিন যোগে গ্রেফতার ব্রিটেনের রাজার ভাই প্রিন্স অ্যান্ড্রু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল