TRENDING:

খামেনেইয়ের পতনের পরে উদ্বিগ্ন নয়াদিল্লি! মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে রাতেই জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

Last Updated:

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আজ রাতেই জরুরি বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার রাতে Cabinet Committee of Security-র বৈঠকে সভাপতিত্ব করবেন মোদি। সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদি আজ রাত ৯:৩০-এ দিল্লি পৌঁছাবেন, গুজরাত, রাজস্থান, পুদুচেরী এবং তামিল নাড়ু-তে দুই দিনের সফর শেষে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আজ রাতেই জরুরি বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার রাতে Cabinet Committee of Security-র বৈঠকে সভাপতিত্ব করবেন মোদি। সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদি আজ রাত ৯:৩০-এ দিল্লি পৌঁছাবেন, গুজরাত, রাজস্থান, পুদুচেরী এবং তামিল নাড়ু-তে দুই দিনের সফর শেষে।
নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি
advertisement

আরও পড়ুন: ইরানে খামেনেইয়ের উত্তরসূরি আরাফি, ঘোষণা করল তেহরান! জানেন কে এই আলিরেজা আরাফি?

ইজরায়েল এবং আমেরিকার যৌথ হামলা চলছে ইরানে। পাল্টা ইরানও মার্কিন বিমানঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর জেরে চরম অস্থিরতা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। তবে ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইয়ের হত্যা পরিস্থিতিকে আরও জোরালো করে তুলেছে। খামেনেইয়ের আমলে ভারতের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক অন্য উচ্চতায় পৌঁছেছিল। এবার খামেনেইয়ের পরে আরাফি ইরানের অন্তর্বর্তী সর্বোচ্চ নেতা হওয়ার পরে পরিবর্তিত পরিস্থিতি নিয়ে কূটনৈতিক সম্পর্ক কী হতে পারে সেই নিয়ে আলোচনা হতে পারে।

advertisement

এ মুহূর্তে ভারতের সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল মধ্যপ্রাচ্যে আটকে পড়া হাজার হাজার ভারতীয় নাগরিকের নিরাপত্তা। যদি Iran এবং US–Israel জোটের মধ্যে যুদ্ধ আরও বাড়ে এবং গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ে, তাহলে এই ভারতীয়দের নিরাপত্তা নিয়ে চাপ বাড়বে। তাই আটকে থাকা ভারতীয়দের উদ্ধারের বিষয় ভাবতে হবে ভারতকে।

আরও পড়ুন: ‘SIR করুন আর FIR করুন আপনাদের আসন ৫০ এর নীচে থাকবে’, বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফেলে দেওয়া আঁশই এখন রোজগারের দিশা! তৈরি হচ্ছে অপূর্ব সব জিনিস, হাজার হাজার টাকা আয়
আরও দেখুন

ভারতের আরেকটি উদ্বেগের বিষয় হল হরমুজ প্রণালী, যা যুদ্ধ শুরু হওয়ার পর ইরান বন্ধ করে দিয়েছে। এটি সরাসরি ভারতীয় অর্থনীতিকে প্রভাবিত করে, কারণ ভারত তার মোট অপরিশোধিত তেলের ৮০% এর বেশি আমদানি করে ওই জায়গা দিয়ে, যার বেশিরভাগই মধ্যপ্রাচ্য থেকে আসে। পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে গেলে, ভারতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
খামেনেইয়ের পতনের পরে উদ্বিগ্ন নয়াদিল্লি! মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে রাতেই জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল