TRENDING:

Russia News: ইরান যুদ্ধের মধ্যেই অসাধারণ এক ক্ষমতা পেয়ে গেল রাশিয়া! কী জানেন? বাকিদের পিছনে ফেলে দিল অনেকখানি!

Last Updated:

Russia News: গত নভেম্বরে একটি ‘সয়ুজ এমএস-২৮’ মহাকাশযান উৎক্ষেপণের সময় এই উৎক্ষেপণকেন্দ্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মস্কো: কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোমের একটি উৎক্ষেপণকেন্দ্র থেকে রবিবার একটি সয়ুজ রকেট উৎক্ষেপণ করেছে রাশিয়া। গত বছর উৎক্ষেপণকেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটি মেরামতের পর আবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) সরাসরি নভোযান পাঠানোর সক্ষমতা ফিরে পেল দেশটি।
দারুণ ক্ষমতা পেল রাশিয়া
দারুণ ক্ষমতা পেল রাশিয়া
advertisement

রাশিয়ার মহাকাশ সংস্থা জানিয়েছে, গ্রিনিচ মান সময় (জিএমটি) ১২টায় ‘সয়ুজ-২.১এ’ রকেটের মাধ্যমে ‘প্রগ্রেস এমএস-৩৩’ নামের একটি কার্গো মহাকাশযান উৎক্ষেপণ করা হয়। এটি সফলভাবে কক্ষপথে পৌঁছেছে। মহাকাশযানটি ২৪ মার্চ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভিড়বে বলে আশা করা হচ্ছে।

গত নভেম্বরে একটি ‘সয়ুজ এমএস-২৮’ মহাকাশযান উৎক্ষেপণের সময় এই উৎক্ষেপণকেন্দ্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ওই মহাকাশযানে দুই রুশ নভোচারী ও নাসার একজন মহাকাশচারী ছিলেন। এর পর থেকে এটি অকেজো ছিল। ওই ঘটনায় কেউ হতাহত হননি এবং নভোচারীরা নিরাপদে মহাকাশ স্টেশনে পৌঁছাতে পেরেছিলেন।

advertisement

তবে এ দুর্ঘটনার কারণে কয়েক মাসের জন্য রাশিয়ার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারী বা মালামাল পাঠানোর একমাত্র পথটি বন্ধ হয়ে গিয়েছিল। রাশিয়ার নিজস্ব ভূখণ্ডে কসমোড্রোম এবং কাজাখস্তানের বাইকোনুরে অন্যান্য উৎক্ষেপণকেন্দ্র রয়েছে। তবে মেরামত করা উৎক্ষেপণকেন্দ্রটিই শুধু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) নভোচারী ও মালামাল বহনকারী সয়ুজ রকেট উৎক্ষেপণে সক্ষম।

সেরা ভিডিও

আরও দেখুন
এই না হলে বামপ্রার্থী! পথে অসুস্থকে বৃদ্ধকে কোলে তুলে হাসপাতালে পৌঁছে দিলেন ধ্রুবজ্যোতি!
আরও দেখুন

এদিকে, ইরানের যুদ্ধ বিশ্বকে ভয়াবহ জ্বালানি–সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে বলে হুঁশিয়ার করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল। তিনি বলেছেন, গত শতকের সত্তরের দশক এবং কয়েক বছর আগের ইউক্রেন যুদ্ধ যে জ্বালানি–সংকট তৈরি করেছিল, সেই দুই ঘটনা যোগ করলেও এবারের পরিস্থিতির সমান হবে না। কিন্তু বিশ্বের নীতিনির্ধারকেরা এই সমস্যার গভীরতা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারছেন না।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Russia News: ইরান যুদ্ধের মধ্যেই অসাধারণ এক ক্ষমতা পেয়ে গেল রাশিয়া! কী জানেন? বাকিদের পিছনে ফেলে দিল অনেকখানি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল