TRENDING:

Video: টেক অফ হতেই ভেঙে পড়ল বিমান, কাজাখস্তানে ভয়াবহ দুর্ঘটনা

Last Updated:

শুক্রবার কাজাখস্তানের আলমাটি বিমানবন্দরে ভেঙে পড়ল একটি যাত্রীবাহী বিমান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলমাটি: শুক্রবার কাজাখস্তানের আলমাটি বিমানবন্দরে ভেঙে পড়ল একটি যাত্রীবাহী বিমান৷ সংবাদ সংস্থা সূত্রে পাওয়া খবর অনুযায়ীস বিমানটিতে মোট যাত্রীর সংখ্যা ছিল ৯৫ ৷ বিমানকর্মীর সংখ্যা মিলিয়ে বিমানে ছিল আরও ৫ জন ৷ একশোজন যাত্রী নিয়েই বিমান ভেঙে পড়ল বিমানবন্দরে ৷
advertisement

খবর অনুযায়ী, শুক্রবার সকাল ৭ টা ২২ মিনিটে কাজাখস্তানের আলমাটি থেকে নুরসুলতানে যাওয়ার কথা ছিল ‘বেক এয়ার’ সংস্থার বিমান ৷ কিন্তু টেক অফের কিছুক্ষণ পরেই মাটিতে ভেঙে পড়ে বিমানটি ৷ আলমাটি পাহাড়ি এলাকা এবং বিমানবন্দরটি পাহাড়ের ওপরই তৈরি করা হয়েছে ৷

দুর্ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল ৷ পাহাড়ে গায়ে তৈরি একটি দোতলা বাড়ির ওপর বিমানটি আছড়ে পড়ায় একেবারে টুকরো টুকরো হয়েছে বিমানটি ৷ এখনও অবধি ১০ জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে ৷

advertisement

প্রাথমিকভাবে জানা গিয়েছে টেক অফের সময়ই উচ্চতা হারানোর ফলে এই দুর্ঘটনা ঘটে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Video: টেক অফ হতেই ভেঙে পড়ল বিমান, কাজাখস্তানে ভয়াবহ দুর্ঘটনা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল