TRENDING:

North Korea: উত্তর কোরিয়ার সর্বময় কর্তা কিম জং–উনের উত্তরসূরী কে? বিরাট দাবি দক্ষিণ কোরিয়ার! চমকে ওঠার মতো খবর

Last Updated:

North Korea: সম্প্রতি শীর্ষ পর্যায়ের কয়েকটি অনুষ্ঠানে বাবা কিম জং–উনের পাশে জু আয়েকে দেখা গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পিয়ংইয়ং: উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন তাঁর কিশোরী মেয়ে কিম জু আয়েকে নিজের উত্তরসূরি নির্বাচিত করেছেন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার এমনই দাবি। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতারা এই দাবি করেছেন। কিম জু আয়ে সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায় না। তবে বাকি বিশ্ব একমাত্র জু আয়েকে কিমের সন্তান হিসেবে চেনে।
মেয়ের হাতেই কিমের উত্তরাধিকার?
মেয়ের হাতেই কিমের উত্তরাধিকার?
advertisement

সম্প্রতি শীর্ষ পর্যায়ের কয়েকটি অনুষ্ঠানে বাবা কিম জং–উনের পাশে জু আয়েকে দেখা গিয়েছে। বিশেষ করে গত বছরের সেপ্টেম্বরে কিমের চিনের রাজধানী বেজিং সফরের সময় জু আয়ে বাবার সফরসঙ্গী হয়েছিলেন। জানা যায়, সেটি ছিল জু আয়ের প্রথম বিদেশ সফর। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) বলেছে, জু আয়ে সম্পর্কে তাদের এই মূল্যায়ন তৈরি করার সময় তারা ‘নানা পরিস্থিতি’ বিবেচনায় রেখেছে, যার মধ্যে অন্যতম ছিল সরকারি অনুষ্ঠানে তার ক্রমবর্ধমান প্রকাশ্য উপস্থিতি।

advertisement

এ মাসের শেষ দিকে উত্তর কোরিয়ার দলীয় কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জু আয়ে ওই কংগ্রেসে উপস্থিত হয় কি না, তার ওপর নজর রাখছে এনআইএস। উত্তর কোরিয়ায় এটাই সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ, প্রতি পাঁচ বছর পরপর সেখানে দলীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়। সাধারণত দলীয় কংগ্রেসে পিয়ংইয়ং পরবর্তী পাঁচ বছরের জন্য নিজেদের বৈদেশিক নীতি, যুদ্ধ পরিকল্পনা, পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাসহ অগ্রাধিকারমূলক বিষয় নিয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়।

advertisement

বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতা লি সং-কওন সাংবাদিকদের বলেন, জু আয়ে—যাকে এর আগে এনআইএস ‘উত্তরাধিকারী হিসেবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে’ বলে বর্ণনা করেছিল, সে এখন ‘উত্তরাধিকারী নির্ধারণ পর্যায়ে’পৌঁছে গেছে। লি বলেন, ‘কিম জু আয়ে বিভিন্ন অনুষ্ঠানে প্রকাশ্যে উপস্থিত হয়েছে, কোরিয়ান পিপলস আর্মির প্রতিষ্ঠাবার্ষিকী এবং নববর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে পরিবারের সঙ্গে কুমসুসান প্যালেস অব দ্য সানেও তাকে দেখা গিয়েছে। নির্দিষ্ট কিছু রাষ্ট্রীয় নীতি নির্ধারণে তার মতামতের গুরুত্ব দেওয়ার বিষয়টি চিহ্নিত হয়েছে। তাই এনআইএস বিশ্বাস করে, এখন সে উত্তরাধিকারী হিসেবে নির্ধারণের পর্যায়ে পৌঁছে গেছে।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফালাকাটাকে দেখে উঠেপড়ে লেগেছে জয়গাঁ, মুখ্যমন্ত্রীর কাছে নতুন পুরসভা গঠনের আর্জি সাংসদের
আরও দেখুন

কিম জু আয়ে কিম জং–উন ও রি সল জুর একমাত্র পরিচিত সন্তান। এনআইএস বিশ্বাস করে, কিম জং–উনের একটি বড় ছেলে রয়েছে, তবে এই ছেলেকে কখনও স্বীকৃতি দেওয়া হয়নি এবং উত্তর কোরিয়ার গণমাধ্যমেও দেখা যায়নি।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
North Korea: উত্তর কোরিয়ার সর্বময় কর্তা কিম জং–উনের উত্তরসূরী কে? বিরাট দাবি দক্ষিণ কোরিয়ার! চমকে ওঠার মতো খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল