TRENDING:

পরিবারের কাছ থেকে নিজের সেক্সুয়ালিটি লুকিয়ে রেখেছিলেন এতদিন, জানতেই ত্যাজ্য করলেন বাবা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ম্যাঞ্চেস্টার: বয়স তখন ৪ কি ৫৷ স্কুলের ক্লকরুমে বন্ধুকে চুমু খাওয়ার সময়ই ছোট্ট মিরিয়াম বুঝতে পেরেছিল মেয়েদেরই সে ভালবাসে৷ বয়স যখন ১৮-১৯ তখন পেয়ে চ্যাটরুমের স্বাধীনতা৷ প্রথমে ছেলে সেজে মেয়েদের সঙ্গে চ্যাট শুরু করলেও পরে লেসবিয়ান পার্টনার খুঁজতে শুরু করেন মিরিয়াম৷ তবে পরিবারের কাছ থেকে নিজের সেক্সুয়ালিটি লুকিয়েই রেখেছিলেন তিনি৷
advertisement

ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে মুক্ত বাতাসের সন্ধান পেয়ে যান মিরিয়াম৷ উন্মুক্ত করেন নিজের সেক্সুয়ালিটি৷ আর তখনই সাহস করে মাকে জানিয়েছিলেন৷ কোরান অনুযায়ী সমকামিতা অপরাধ৷ তাই মন থেকে মেনে নিতে না পারলেও মেয়ের জন্য বরাবরই চিন্তিত থাকতেন তিনি৷

photo: facebook

advertisement

মায়ের কাছে খোলাখুলি মনের কথা জানালেও বাবার কাছ থেকে ১০ বছর লুকিয়ে রেখেছিলেন মিরিয়াম৷ উর্দু বা পঞ্জাবিতে সমকামিতা ব্যক্ত করার ভাষাও খুঁজে পাচ্ছিলেন না৷ অবেশেষে মেয়ের সত্যি জানার সঙ্গে সঙ্গেই তাকে ত্যাজ্য করেন বাবা৷

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

ম্যাঞ্চেস্টার থেকে আর কোনও দিনই বাড়ি ফেরেননি মিরিয়াম৷ ২০২০ সালে বিয়ে করতে চলেছেন ব্রিটিশ পার্টনারকে৷ ততদিন মনোনিবেশ করতে চান তার তৈরি মুসলিম এলজিবিটি সংগঠনে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
পরিবারের কাছ থেকে নিজের সেক্সুয়ালিটি লুকিয়ে রেখেছিলেন এতদিন, জানতেই ত্যাজ্য করলেন বাবা