চোকসি উধাও হওয়ার পরই তৎপর হয় অ্যান্টিগা সরকারও৷ পলাতক ব্যবসায়ীকে খুঁজে বের করতে ইন্টারপোল সহ অন্যান্য দেশের পুুলিশেরও সাহায্য চায় তারা৷ সূত্রের খবর, চোকসিকে অ্যান্টিগা পুলিশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ডমিনিকা পুলিশ৷
২০১৭ সালে অ্যান্টিগা এবং বারবুডার নাগরিকত্ব পান চোকসি৷ ২০১৮ সালের জানুয়ারি মাস থেকে ক্যারবিয়ান দ্বীপপুঞ্জের দেশটিতে বসবাস শুরু করেন তিনি৷
advertisement
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের থেকে ঋণ হিসেবে ১৩৫০০ কোটি টাকা শোধ না করেই বিদেশে গা ঢাকা দিয়েছেন মেহুল চোকসি এবং তাঁর আত্মীয় নীরব মোদি৷ যার ফলে তাঁদের খুঁজছে সিবিআই৷ দেশে ফিরিয়ে আনার চেষ্টাও চলছে৷
এই মুহূর্তে লন্ডনের জেলে বন্দি রয়েছেন নীরব মোদি৷ ভারতে প্রত্যার্ণণের বিরোধিতায় মামলা লড়ছেন তিনি৷ ইতিমধ্যেই বেশ কয়েকবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 26, 2021 11:53 PM IST
