TRENDING:

Mahrang Baloch: বয়স মাত্র ৩২, এই তরুণীর নামেই কাঁপে পাকিস্তানের সেনা! মহরং বালোচকে চিনে নিন

Last Updated:

টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ জন উদীয়মান নেতানেত্রীদের তালিকায় স্থান পেয়েছেন মহরং বালোচ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বালোচদের এই সুপরিকল্পিত হামলার পিছনে অন্যতম মাথা বছর বত্রিশের এক তরুণীর৷ তাঁর নাম মহরং বালোচ৷ এই তরুণীকে এখন পাকিস্তান সরকারও সমঝে চলে৷ পাক সেনাবাহিনীও তাঁর নাম শুনলে সিঁদুরে মেঘ দেখে৷
বালোচিস্তান আন্দোলনের মুখ হয়ে উঠেছেন মহরং বালোচ৷
বালোচিস্তান আন্দোলনের মুখ হয়ে উঠেছেন মহরং বালোচ৷
advertisement

কে এই মহরঙ্গ বালোচ?

১৯৯৩ সালে জন্মগ্রহণ করা মহরং বালোচ গোটা বিশ্বে ঘুরে ঘুরে বালুচিস্তানে পাক সেনা এবং সরকারের অত্যাচারের বর্ণনা দিয়েছেন৷ তিনি নিজে পেশায় একজন চিকিৎসক৷ বালোচ ইয়াকজেথি কমিটির নেত্রীও মহরং বালোচ৷ বালুচিস্তানে পাক নিরাপত্তা বাহিনীর হত্যালীলারও নিন্দা শোনা যায় তাঁর মুখে৷ বিশ্বের দরবারে মহরং বালোচ বার বার অভিযোগ করেছেন, বালুচিস্তানে পাকিস্তানি সেনা মহিলা, শিশুদের মারছে, খুন করছে৷ মহিলাদের ধর্ষণ করা হচ্ছে৷ ঘরবাড়ি লুঠপাট করে আগুন লাগানো হচ্ছে৷ বালুচিস্তানের বাসিন্দাদের গুম করার প্রতিবাদে ২০২২ ইসলামাবাদে একটি বড়সড় জমায়েত এবং মিছিলের ডাক দিয়েছিলেন মহরং৷

advertisement

আমেরিকা, যুক্তরাজ্যের মতো দেশগুলিতেও মহরঙ্গ বালোচের এই বক্তব্য গুরুত্ব দিয়ে শোনা হয়৷ যা চাপ বাড়িয়েছে পাকিস্তান সরকারের উপরে৷

টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ জন উদীয়মান নেতানেত্রীদের তালিকায় স্থান পেয়েছেন মহরং বালোচ৷ বিবিসি-র ১০০ জন প্রভাবশালী মহিলার তালিকাতেও জায়গা করে নিয়েছেন তিনি৷

তবে এই মুহূর্তে অবশ্য জেলবন্দি রয়েছেন মহরং বালোচ৷ বালুচিস্তান প্রদেশ থেকে একের পর এক নিরপরাধ মানুষকে গুম করার প্রতিবাদে সরব হন মহরং বালোচ৷ এর পরই তাঁকে গ্রেফতার করে পাকিস্তান সরকার৷

advertisement

মহরং বালোচের বাবা আব্দুল গফর বালোচ একজন বামপন্থী নেতা ছিলেন৷ ২০০৯ সালে পাকিস্তানি সেনা তাঁকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ৷ এর দু বছর পর তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়৷ ২০১৭ সালে মহরঙ্গের ভাইকেও অপহরণ করে তিন মাস অত্যাচার চালানো হয়৷ এর পরই মহরঙ্গ পাক সেনার বিরুদ্ধে সরব হন৷ খুব অল্প সময়ের মধ্যে বালুচিস্তান বিদ্রোহীদের মুখ হয়ে ওঠেন এই তরুণী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

মহরং বালোচের জন্য বালুচিস্তানের বাসিন্দারা জীবন দিতে তৈরি৷ সেই জন্যই তাঁকে বালুচিস্তানের বাঘিনী বলা হয়৷ তাঁর গতিবিধিও নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে পাকিস্তান সরকার৷ বহু বার খুনের হুমকি পেয়েছেন তিনি৷ কিন্তু তাতেও কাজের কাজ হয়নি, দমেননি মহরং৷ বরং তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে৷ মহরংয়ের পরিবারের অভিযোগ, জেলে গিয়ে মহরংয়ের সঙ্গে তাঁদের দেখা করতে দেওয়া হচ্ছে না৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Mahrang Baloch: বয়স মাত্র ৩২, এই তরুণীর নামেই কাঁপে পাকিস্তানের সেনা! মহরং বালোচকে চিনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল