TRENDING:

Iran War: আমেরিকা-ইজরায়েলের ভয়াবহ আক্রমণ! নিহত ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল! পাল্টা আঘাত হানছে ইরানও

Last Updated:

Iran War: ভয়ঙ্কর হামলা চালাচ্ছে আমেরিকা-ইজরায়েল। সেই হামলাতেই এবার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়িনি নিহত হয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তেহরান: ইজরায়েল ও আমেরিকার যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়িনি নিহত হয়েছেন। শুক্রবার আইআরজিসির পক্ষ থেকে নায়িনি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার ভোরে এই হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় সংস্থাটি নায়িনি নিহত হওয়ার খবর প্রকাশ করে।
আমেরিকা-ইজরায়েলের ভয়াবহ আক্রমণ
আমেরিকা-ইজরায়েলের ভয়াবহ আক্রমণ
advertisement

এদিকে ইরানের মেহর নিউজ জানিয়েছে ‘তুর্কি টুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, নিহত হওয়ার আগে এক বিবৃতিতে জেনারেল নায়িনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছিলেন, ইজরায়েল ও আমেরিকার ক্রমাগত হামলা সত্ত্বেও তেহরান এখনও ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম।

আরও পড়ুন: বিষ্ণুপুর কেন্দ্রে দারুণ চমক দিল বিজেপি! এমন একজনকে প্রার্থী করল, কেউ আশাই করেনি! কে জানেন তিনি?

advertisement

যুদ্ধ চালিয়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করে নায়িনি বলেছিলেন, এ লড়াই চলবে। ইরানের জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরে এই জেনারেল বলেন, ‘জনগণ চায়, শত্রু পুরোপুরি নিঃশেষ না হওয়া পর্যন্ত এ যুদ্ধ চলুক।’ যুদ্ধের সমাপ্তি নিয়ে তিনি বলেন, ‘দেশ থেকে যখন যুদ্ধের কালো ছায়া পুরোপুরি সরে যাবে, তখনই এ যুদ্ধের অবসান ঘটা উচিত।’

advertisement

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইঙ্গিত দিয়েছেন, ইরান যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়ালেও মধ্যপ্রাচ্যে (ইরানে) মার্কিন সেনা মোতায়েন করার কোনও পরিকল্পনা তাঁর নেই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না, আমি কোথাও সেনা পাঠাচ্ছি না। যদি পাঠাতামও, তবে নিশ্চিতভাবেই আমি আপনাদের তা জানাতাম না। কিন্তু আমি সেনা পাঠাচ্ছি না।’

সেরা ভিডিও

আরও দেখুন
East Medinipur News: মহিষাদলে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর, ভোটের আগে বলে দিলেন 'সাংঘাতিক' কথা
আরও দেখুন

ইরানের অস্ত্র কর্মসূচি নির্মূল করতে আমেরিকা কতদূর পর্যন্ত যাবে, তা নিয়ে পর্যালোচনা চলার মধ্যে ট্রাম্পের এই মন্তব্য এল। গত গ্রীষ্মে এক সামরিক অভিযানের পর ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা ‘নিশ্চিহ্ন’ করে দেওয়া হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে এখনও পারমাণবিক সরঞ্জাম চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে এবং সেগুলো জব্দ করার বিষয় আলোচনায় রয়েছে। এ ধরনের কোনো অভিযান চালাতে হলে ইরানে বিপুলসংখ্যক মার্কিন সেনা পাঠানোর প্রয়োজন হতে পারে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran War: আমেরিকা-ইজরায়েলের ভয়াবহ আক্রমণ! নিহত ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল! পাল্টা আঘাত হানছে ইরানও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল