TRENDING:

Iran War: ছেড়ে দিচ্ছে না ইরানও, এবার ভয়াবহ হামলা ইজরায়েলের প্রধান-সবচেয়ে বড় বিমানবন্দরে! বিস্ফোরণ ঘটছে তেল আভিভেও

Last Updated:

Iran War: এবার ইজরায়েলের প্রধান বিমানবন্দরে হামলা চালাল ইরান। যদিও এখনও এ বিষয়ে মুখ খোলেনি ইজরায়েল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তেহরান: ভয়াবহ প্রত্যাঘাত করছে ইরান। আমেরিকা-ইজরায়েলের যৌথ আক্রমণের পর ধীরেধীরে ঘুরে দাঁড়াচ্ছে ইরান। আর পাল্টা প্রত্যাঘাত করছে তাঁরা। এবার ইজরায়েলের প্রধান, সবচেয়ে বড় ও ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে ইজরায়েলি নানা সংবাদমাধ্যম জানিয়েছে।
ভয়াবহ হামলা চালাচ্ছে ইরান
ভয়াবহ হামলা চালাচ্ছে ইরান
advertisement

তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইজরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। অপরদিকে, তেল আভিভসহ ইজরায়েলের বিভিন্ন প্রান্তে শুক্রবার সকালে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র রুখে দিতে ইজরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার মধ্যেই এসব বিস্ফোরণ ঘটে। এদিকে ইজরায়েল বলেছে, ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে তারা ‘বড় পরিসরে’ বিমান হামলা শুরু করেছে।

advertisement

আরও পড়ুন: সর্বনাশ! বিশ্বের সবচেয়ে ‘নিরাপদ’ দুবাইয়ে এবার আরও বড় হামলা? বাসিন্দাদের মোবাইলে গেল অ্যালার্ট! প্রবল আতঙ্কিত সকলে

এদিকে, লেবাননে ইজরায়েলি হামলায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ১২৩–এ দাঁড়িয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রক এই তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার মন্ত্রকের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘সোমবার ইজরায়েলি হামলার ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ১২৩–এ দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৬৮৩ জন।’

advertisement

এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইজরায়েলি নাগরিকদের সতর্ক করে বলেছে যে তাঁদের উত্তরের সীমান্ত থেকে ৫ কিলোমিটারের (৩.১১ মাইল) মধ্যে থাকা শহরগুলো থেকে সরে যেতে হবে। পারস্য উপসাগরে ফ্রান্সের ৫২টি জাহাজ আটকে পড়েছে। এ ছাড়া লোহিত সাগরে আটকে আছে আরও আটটি জাহাজ। ফ্রান্সের পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো এই তথ্য জানিয়েছেন। এই অঞ্চলের নৌপথে জাহাজ চলাচল নিরাপদ করতে বিভিন্ন দেশের সমন্বয়ে একটি জোট গঠনের চেষ্টা করছে প্যারিস।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলের বুক চিরে টয় ট্রেনের রোমাঞ্চ, ‘বাঘিরা জঙ্গল ট্রেইল’-এ একদিনের গা-ছমছমে অভিজ্ঞতা
আরও দেখুন

অপরদিকে, ইরানে গত শনিবার শুরু হওয়া ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় এখনও পর্যন্ত অন্তত ১ হাজার ৩৩২ জন নিহত হয়েছেন। ইরানি রেড ক্রিসেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran War: ছেড়ে দিচ্ছে না ইরানও, এবার ভয়াবহ হামলা ইজরায়েলের প্রধান-সবচেয়ে বড় বিমানবন্দরে! বিস্ফোরণ ঘটছে তেল আভিভেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল