TRENDING:

Iran School: মৃতদেহের সারি! ইরানে মেয়েদের স্কুলে হামলা চালিয়েছে কে! অবশেষে প্রকাশ্যে চলে এল আসল সত্যি! শুনে কিন্তু চমকে যাবেন

Last Updated:

Iran School: গত বুধবার আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ স্বীকার করেন, ঘটনাটির তদন্ত করছে মার্কিন সামরিক বাহিনী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তেহরান: ইরানে মেয়েদের স্কুলে হামলা চালাল কে? মার্কিন সামরিক তদন্তকারী ব্যক্তিরা মনে করছেন, গত শনিবার ইরানের একটি বালিকা বিদ্যালয়ে যে হামলা হয় এবং যাতে বহু শিশু নিহত হয়েছে, সেটির জন্য সম্ভবত মার্কিন বাহিনীই দায়ী। তবে তদন্তকারী ব্যক্তিরা এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি কিংবা তদন্ত এখনো শেষ হয়নি—এমনটাই বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন আমেরিকার দুজন কর্মকর্তা।
ইরানের স্কুলে হামলায় দায়ী কে?
ইরানের স্কুলে হামলায় দায়ী কে?
advertisement

তদন্ত সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারেনি রয়টার্স। যেমন এই প্রাথমিক মূল্যায়নে কী ধরনের প্রমাণ ভূমিকা রেখেছে, হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, কে বা কারা দায়ী, অথবা আমেরিকা কেন স্কুলটিতে হামলা করতে পারে।

আরও পড়ুন: পুলিশের ট্রাফিক বুথের এ কার মৃতদেহ! ভয়াবহ ঘটনা ধূপগুড়িতে! যে দৃশ্য দেখা গেল, শিউরে উঠল এলাকার মানুষ

advertisement

গত বুধবার আমেরিকার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ স্বীকার করেন, ঘটনাটির তদন্ত করছে মার্কিন সামরিক বাহিনী। স্পর্শকাতর সামরিক বিষয় হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সের সঙ্গে কথা বলেন আমেরিকার দুই কর্মকর্তা। তাঁরা এমন সম্ভাবনাও উড়িয়ে দেননি যে নতুন কোনও প্রমাণ সামনে আসতে পারে, যা আমেরিকাকে দায়মুক্ত করবে, আর ঘটনাটির জন্য অন্য কোনও পক্ষকে দায়ী হিসেবে ইঙ্গিত করবে।

advertisement

তদন্ত আর কত দিন চলবে কিংবা মূল্যায়ন সম্পন্ন করার আগে মার্কিন তদন্তকারীরা ঠিক কী ধরনের প্রমাণ খুঁজছেন, তা জানতে পারেনি রয়টার্স। ইরানের দক্ষিণাঞ্চলের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে গত শনিবার হামলা হয়। সেদিনই ইরানের বিরুদ্ধে যৌথ হামলা শুরু করে আমেরিকা ও ইসরায়েল। জেনেভায় জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আলি বাহরেইনি বলেন, স্কুলটিতে হামলায় ১৫০ জন ছাত্রী নিহত হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রধান শিক্ষকের বদলে স্কুলে ছড়ি ঘোরাচ্ছেন তাঁর স্ত্রী! নদিয়ার বিদ্যালয়ের সামনে ধর্না
আরও দেখুন

তবে রয়টার্স স্বাধীনভাবে প্রাণহানির সংখ্যা নিশ্চিত করতে পারেনি। রয়টার্সের প্রশ্নের পরিপ্রেক্ষিতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিমোথি হকিন্স বলেন, ‘ঘটনাটি তদন্তাধীন থাকায় এ বিষয়ে মন্তব্য করা অনুচিত হবে।’ তদন্তের বিষয়ে সরাসরি মন্তব্য করেনি হোয়াইট হাউস। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বলেন, আমেরিকার যুদ্ধ দফতর বর্তমানে এই বিষয়টি তদন্ত করছে। ইরানের শাসকেরা দেশটির বেসামরিক নাগরিক ও শিশুদের নিশানা করছে, আমেরিকা করছে না। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় গত মঙ্গলবার এই হামলার ঘটনায় তদন্তের আহ্বান জানিয়েছে। স্কুলে হামলার জন্য কারা দায়ী, সে বিষয়ে অবশ্য তারা কিছু বলেনি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran School: মৃতদেহের সারি! ইরানে মেয়েদের স্কুলে হামলা চালিয়েছে কে! অবশেষে প্রকাশ্যে চলে এল আসল সত্যি! শুনে কিন্তু চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল