TRENDING:

Iran Israel War: খামেনেইকে হত্যার প্ল্যানই ছিল না? সকালেই সিআইএ পায় 'সেই' খবর! তারপরেই হামলা? কী জানতে পেরেছিল আমেরিকা জানেন! ফাঁস হল রহস্য

Last Updated:

Iran Israel War: কীভাবে হত্যা করা হল খামেনেইকে? ধীরেধীরে সামনে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তেহরান: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের কম্পাউন্ড নিশানা করে ‘৩০টি বোমা’ ফেলা হয়েছিল। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ইজরায়েলি যুদ্ধবিমানগুলো খামেনেইয়ের কার্যালয়ের কম্পাউন্ডে ৩০টি বোমা ফেলে। বোমার আঘাতে কম্পাউন্ডটি জ্বলেপুড়ে যায়। বিধ্বস্ত হয়।
কেন হত্যা করা হল খামেনেইকে?
কেন হত্যা করা হল খামেনেইকে?
advertisement

স্থানীয় সময় গত শনিবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে খামেনেইয়ের কম্পাউন্ডে হামলা হয়। হামলায় ইজরায়েলি যুদ্ধবিমানগুলো ৩০টি বোমা ব্যবহার করে। শনিবার সকালে ইরানে যৌথ হামলা শুরু করে আমেরিকা ও ইজরায়েল। সোমবার সকালে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলের একটি কম্পাউন্ডে চালানো হামলায় খামেনিসহ দেশটির শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তা নিহত হন।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে ‘নিরাপদ’ শহর, সেই দুবাইতেই কেন হামলা করল ইরান, জানেন! খুব পরিকল্পিত হামলা, আসল কারণ শুনে চমকে উঠবেন

advertisement

সূত্রের খবর, আমেরিকা ও ইজরায়েল যখন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তার আগে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) বেশ গুরুত্বপূর্ণ একটি তথ্য পায়। সিআইএ জানতে পারে, শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলে একটি কমপ্লেক্সে ইরানের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হবে। এই বৈঠকে খামেনেইও থাকবেন।

সিআইএ এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে তা ইজরায়েলকে জানিয়ে দেয়। নতুন এই গোয়েন্দা তথ্য কাজে লাগাতে আমেরিকা ও ইজরায়েল হামলার সময়সূচি বদলে ফেলে। এই অভিযানে একটি কর্মবণ্টন থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইরানের নেতৃত্বে থাকা ব্যক্তিদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে মনোযোগী ইজরায়েল। আর আমেরিকা প্রধানত ইরানের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হামলা করছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেশ-বিদেশে অভিযানের প্রস্তুতি কেমন হওয়া প্রয়োজন! জানালেন বাংলারই এক অভি‌যাত্রী
আরও দেখুন

বস্তুত যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে মধ্যপ্রাচ্যে। শনিবার খামেনেইয়ের মৃত্যুর পর থেকেই উত্তাল পরিস্থিতি। তার মাঝেই সোমবার ইরান বিরাট দাবি করেছে। দাবি, ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ি-কার্যালয় লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। সোমবার ইরানের আধাসামরিক বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে যে তারা ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস এবং ইজরায়েলি বিমান বাহিনীর কমান্ডারের সদর দফতর লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইজরায়েলি প্রতিবেদনগুলি আবার ইরানের দাবি অস্বীকার করেছে। তাদের দাবি, নেতানিয়াহুর অফিসে ক্ষেপণাস্ত্র হামলার যে তথ্য দেওয়া হচ্ছে, তা মিথ্যা। বস্তুত ইরান-ইজরায়েল সংঘর্ষ যত এগিয়েছে, তত জটিল হয়েছে পরিস্থিতি। সোমবার কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়, কুয়েতে ভেঙে পড়েছে একাধিক মার্কিন যুদ্ধবিমান। তবে দুর্ঘটনায় বিমানকর্মীদের কোনও প্রাণহানি ঘটেনি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran Israel War: খামেনেইকে হত্যার প্ল্যানই ছিল না? সকালেই সিআইএ পায় 'সেই' খবর! তারপরেই হামলা? কী জানতে পেরেছিল আমেরিকা জানেন! ফাঁস হল রহস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল