এই হানার বিষয়টি স্বীকার করে ইজরায়েল ডিফেন্স ফোর্স জানিয়েছে, “ইরানের সন্ত্রাসের শাসন শেষ করতেই তেহরানের বুকে লাগাতার বোমা বর্ষণ করা হচ্ছে।” বিগত কয়েকদিন ধরেই ইজরায়েলি বায়ু সেনা একাধিক বিমান হানা চালিয়েছে।
আরও পড়ুনঃ ৪৮ ঘণ্টা যোগাযোগ নেই, ইরানে আটকে বসিরহাটের একই পরিবারের ৫ সদস্য! বাড়ছে উদ্বেগ
advertisement
এই ঘটনাপ্রবাহ শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ হামলার পর, যাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইের নিহত হন বলে দাবি করা হয়েছে। এই ঘটনার পর গোটা পশ্চিম এশিয়ায় নতুন করে অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে।
ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC) ইতিমধ্যেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানিয়েছেন, প্রতিশোধ নেওয়া ইরানের “দায়িত্ব ও বৈধ অধিকার”।পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠছে, এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে যে এই সংঘাত বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।
