TRENDING:

Iran Israel War: 'সবচেয়ে তীব্র’ হামলার দিন পার করল ইরান! ছেড়ে কথা বলল না তেহরানও, এবার পাল্টা কোথায় আঘাত হল জানেন?

Last Updated:

Iran Israel War: ইরানের উপর ভয়ঙ্কর হামলা চালাল আমেরিকা-ইজরায়েল। পাল্টা প্রবল প্রত্যাঘাত করল ইরানও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তেহরান: আমেরিকা ও ইজরায়েল মঙ্গলবার ইরানে ব্যাপক হামলা চালিয়েছে। মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন ও ইরানের স্থানীয় বাসিন্দারা মঙ্গলবারের হামলাকে চলমান যুদ্ধে এখন পর্যন্ত হওয়া সবচেয়ে তীব্র হামলা বলে উল্লেখ করেছেন। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) বলেছে, তারাও কাতারে আমেরিকা পরিচালিত আল-উদেইদ বিমানঘাঁটি এবং ইরাকের কুর্দিস্তানে আল-হারির ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ভয়াবহ হামলা ইরানে
ভয়াবহ হামলা ইরানে
advertisement

এরপর সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমানঘাঁটি এবং বাহরাইনের জুফায়ের নৌঘাঁটিতে মার্কিন সেনাদের ওপর ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার ভোরে বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় আরও একটি হামলা চালানো হয়েছে। এ ছাড়া ভোরে ইরান থেকে ইজরায়েলের কেন্দ্রস্থল লক্ষ্য করে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছোড়ার কথাও বলা হয়েছে।

advertisement

আরও পড়ুন: রাশিয়াই কি ইরানকে সব গোয়েন্দা তথ্য দিচ্ছে? সেই কারণেই আমেরিকা এত চাপে পড়ল? বিস্ফোরক তথ্য দিলেন মার্কিন কর্তা

ইজরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে রকেটগুলো প্রতিহত করার সময় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় বিমান হামলাজনিত সতর্কসংকেত বাজতে থাকলে ইজরায়েলিরা নিরাপদ কক্ষ ও আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যান। কোনও ক্ষেপণাস্ত্র মাটিতে পড়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

advertisement

প্রায় একই সময়ে লেবাননের বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। লেবাননে ইরান–সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মূল করার লক্ষ্যে এমন হামলা চালানো হচ্ছে। হিজবুল্লাহ ইরান সরকারের প্রতি সংহতি জানিয়ে ইজরায়েলে হামলা চালাচ্ছে।

হোয়াইট হাউস আবারও বলেছে, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ বন্ধ করার যে কোনও পদক্ষেপের জবাবে ইরানে শক্তিশালী হামলা চালানো হবে। যুদ্ধের কারণে এই প্রণালি দিয়ে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশের পরিবহন কার্যত থমকে গেছে। এ ছাড়া হোয়াইট হাউস আবারও ঘোষণা দিয়েছে, কেউ চাইলে মার্কিন নৌবাহিনী তাদের ট্যাংকারগুলোকে পাহারা দিয়ে নিরাপদে পার করে দেবে। গতকাল মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনের এক ব্রিফিংয়ে বলেছিলেন, ‘আজও ইরানের ভেতরে আমাদের সবচেয়ে তীব্র হামলার দিন হবে। সবচেয়ে বেশি যোদ্ধা, সবচেয়ে বেশি বোমারু বিমান ব্যবহার করা হবে, সবচেয়ে বেশি হামলা হবে, গোয়েন্দা তথ্য আরও নিখুঁত ও আগের চেয়ে ভাল হবে।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উত্তরবঙ্গের যোগাযোগে বড় বদল! চালু দুই নতুন এক্সপ্রেস ট্রেন, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি
আরও দেখুন

দিনের শেষ দিকে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘গত কয়েক ঘণ্টার মধ্যে আমরা ইরানের ১০টি “নিষ্ক্রিয় মাইন” বসানো জাহাজকে আঘাত করে সম্পূর্ণ ধ্বংস করেছি।’ এ হামলাগুলো কোথায় হয়েছে, তা ট্রাম্প স্পষ্ট করেননি। বার্তা সংস্থা রয়টার্স তেহরানের বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করেছিল। তাঁরাও বলেছেন, গতকাল রাত ছিল চলমান যুদ্ধে সবচেয়ে তীব্র হামলার রাত। এক বাসিন্দা ফোনে রয়টার্সকে বলেন, ‘এটিকে নারকীয় মনে হচ্ছিল। তারা তেহরানের সব জায়গায় বোমা ছুড়ছিল।’ নিরাপত্তার কারণে ওই বাসিন্দা তাঁর নাম প্রকাশ করতে চাননি। তিনি আরও বলেছেন, ‘আমার সন্তানেরা এখন ঘুমাতে ভয় পাচ্ছে।’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran Israel War: 'সবচেয়ে তীব্র’ হামলার দিন পার করল ইরান! ছেড়ে কথা বলল না তেহরানও, এবার পাল্টা কোথায় আঘাত হল জানেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল