advertisement

Iran War News: রাশিয়াই কি ইরানকে সব গোয়েন্দা তথ্য দিচ্ছে? সেই কারণেই আমেরিকা এত চাপে পড়ল? বিস্ফোরক তথ্য দিলেন মার্কিন কর্তা

Last Updated:

Iran War News: ইরান যুদ্ধ কিছুতেই থামছে না। এরই মধ্যে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে কিনা, তা নিয়ে বিস্ফোরক দাবি করলেন মার্কিন কর্তা।

ইরান কি সত্যিই রাশিয়ার থেকে গোয়েন্দা তথ্য দিচ্ছে?
ইরান কি সত্যিই রাশিয়ার থেকে গোয়েন্দা তথ্য দিচ্ছে?
তেহরান: ইরানের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় করছে রাশিয়া, এমন একটি গুঞ্জনের মধ্যে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। টেলিফোনে আলোচনায় রুশ নেতারা ইরানের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময়ের অভিযোগ অস্বীকার করেছেন বলে জানান আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ।
মঙ্গলবার উইটকফ বলেন, ‘বুঝতেই পারছেন, আমরা তাদের কথা সত্য বলে ধরে নিতে পারি। আশা করি, তারা (গোয়েন্দা তথ্য) বিনিময় করছে না।’ সাক্ষাৎকারে উইটকফকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি মনে করেন, রাশিয়া আমেরিকার সামরিক অবস্থান সম্পর্কে ইরানের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগ করছে এবং যদি করে থাকে, তাহলে ট্রাম্প প্রশাসন কেন সে দেশের তেল কেনা নিয়ে নিষেধাজ্ঞা শিথিল করেছে?
advertisement
advertisement
জবাবে উইটকফ বলেন, ‘দেখুন, আমি গোয়েন্দা কর্মকর্তা নই, তাই আমি আপনাকে বলতে পারব না। আমি আপনাকে যেটা বলতে পারি, সেটা হল প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের সময় রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, তারা (তথ্য) বিনিময় করছেন না। তারা এটাই বলেছে।’
advertisement
ইরানে ইজরায়েল ও আমেরিকার আগ্রাসন শুরুর পর আমেরিকা রাশিয়ার তেল কেনার জন্য ভারতকে ৩০ দিনের শুল্কছাড় দিয়েছে। গত শুক্রবার থেকে এই ছাড় শুরু হয়েছে। বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল রাখতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে আমেরিকা। রাশিয়ার তেল কেনার জেরে গত অগাস্টে আমেরিকা শাস্তিস্বরূপ ভারতের ওপর ২৫ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করেছিল।
advertisement
উইটকফ আরও বলেন, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার সোমবার সকালে আলাদাভাবে পুতিনের বিদেশনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভের সঙ্গে কথা বলেছেন। ওই ফোনালাপে উশাকভও গোয়েন্দা তথ্য বিনিময় নিয়ে একই কথা বলেছেন বলে জানান উইটকফ। আমেরিকার টেলিভিশন চ্যানেল এমএস নাউ গত শনিবার দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলেছিল, রাশিয়া ইরানকে এমন সব তথ্য দিচ্ছে, যেগুলো ওই দেশের সামরিক বাহিনীকে মধ্যপ্রাচ্যে আমেরিকার জাহাজ, যুদ্ধবিমান ও সামরিক ঘাঁটিতে আঘাত হানতে সাহায্য করতে পারে। এক কর্মকর্তা এমএস নাউকে বলেছিলেন, রাশিয়া গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে সহায়তা করছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran War News: রাশিয়াই কি ইরানকে সব গোয়েন্দা তথ্য দিচ্ছে? সেই কারণেই আমেরিকা এত চাপে পড়ল? বিস্ফোরক তথ্য দিলেন মার্কিন কর্তা
Next Article
advertisement
Air India Raises Surcharges: ইরান যুদ্ধের আঁচ এবার বিমানভাড়ায় ! জ্বালানির সারচার্জ বাড়ছে, ভাড়া বৃদ্ধির ঘোষণা এয়ার ইন্ডিয়ার
ইরান যুদ্ধের আঁচ এবার বিমানভাড়ায়! জ্বালানির সারচার্জ বাড়ছে, ভাড়া বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার
  • ইরান যুদ্ধের আঁচ এবার বিমানভাড়ায় !

  • জ্বালানির সারচার্জ বাড়ছে

  • ভাড়া বৃদ্ধির ঘোষণা করে দিল এয়ার ইন্ডিয়া

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement