TRENDING:

Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান

Last Updated:

এই হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি মার্কিন এই বহুজাতিক সংস্থাগুলির কর্মীদের অফিস খালি করে দেওয়ার পরামর্শও দিয়েছে ইরান৷

advertisement
এবার মাইক্রোসফট, অ্যাপল, ইন্টেল, গুগল, মেটা-এর মতো মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির দফতরে হামলা চালানোর হুঁশিয়ারি দিল ইরান৷ আগামিকাল থেকেই এই হামলা শুরু হতে পারে বলেও হুমকি দিয়েছে ইরানের রিভোলিউশনারি গার্ড কর্পস৷ ইরানের দাবি, আমেরিকা এবং ইজরায়েল মিলে যেভাবে তাদের দেশে সন্ত্রাসবাদী হামলা চালাচ্ছে তাতে মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির উপরে এই হামলাই যথাযথ হবে৷
আরও জটিল হচ্ছে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি৷
আরও জটিল হচ্ছে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি৷
advertisement

বিবৃতি ইরানের রিভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, গণহত্যার পরিকল্পনা এবং তা কার্যকর করার ক্ষেত্রে বড় ভূমিকা নেয় আমেরিকার আইসিটি এবং এআই সংস্থাগুলি৷ ফলে এবার থেকে ইরানে যতবার হামলা হবে, ততবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির দফতরে জবাবি হামলা চালানো হবে৷

মঙ্গলবার আইআরজিসি-র জারি করা বিবৃতিতে দাবি করা হয়েছে, বুধবার রাত ৮টা থেকে এই হামলা শুরু হবে৷ মার্কিন এই সংস্থাগুলির দফতরের এক কিলোমিটার এলাকার মধ্যে থাকা প্রত্যেককেই নিরাপদ দূরত্বে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে ইরান৷

advertisement

ইরানের হুঁশিয়ারিতে যে সংস্থাগুলিতে হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে অ্যাপেল, মেটা, গুগল, মাইক্রোসফট, ইন্টেল, বোয়িং, এইচপি, সিসকো, ওরাকেল, জেপি মরগ্যান, জিই-র মতো একাধিক নামজাদা সংস্থা৷

তবে ইরান এর আগেও মার্কিন সংস্থাগুলির দফতরে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিল৷ সেই হুমকির পরে অবশ্য কোনও মার্কিন সংস্থাকে ইরান নিশানা করেনি৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

ইরানকে আবার পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে আমেরিকাও৷ মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস চেয়ারম্যান কর্নেল ডান কেইন সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধে আগামী কয়েক দিন নির্ণায়ক হতে চলেছে৷ মার্কিন প্রতিরক্ষা সচিব ফের দাবি করেছেন, ডোনাল্ড ট্রাম্পের শর্তেই পশ্চিম এশিয়ার যুদ্ধ শেষ হবে৷ ইতিমধ্যেই শোনা যাচ্ছে, ইরানে এবার স্থলপথেও হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে আমেরিকা৷ ইরান অবশ্য দমে না গিয়ে জানিয়ে দিয়েছে, মার্কিন বাহিনীকে ‘স্বাগত’ জানাতে তারাও তৈরি৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল