TRENDING:

Iran Israel War: ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু! কে ধ্বংস করল বিমান জানেন? শুনে চমকে উঠবেন

Last Updated:

Iran Israel War: ইরাকের আকাশে ভেঙে পড়ল আমেরিকার বিমান। কী করে এই দুর্ঘটনা ঘটল জানেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তেহরান: ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমান (রিফুয়েলিং এয়ারক্রাফট) বিধ্বস্ত হয়ে চার সেনার মৃত্যু হয়েছে। মার্কিন সামরিক বাহিনী আজ শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, বিধ্বস্ত ‘কেসি-১৩৫ স্ট্রাটোট্যাংকার’ বিমানটিতে থাকা আরও দুই ক্রু সদস্যকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
ভয়াবহ কাণ্ড
ভয়াবহ কাণ্ড
advertisement

বিবৃতিতে দাবি করা হয়, প্রাথমিক তদন্ত অনুযায়ী এই দুর্ঘটনা কোনও ‘শত্রুপক্ষ বা মিত্রপক্ষের গুলিতে’ ঘটেনি। তবে ঘটনার সময় সেখানে আমেরিকার আরও একটি জ্বালানি সরবরাহকারী বিমান ছিল। বৃহস্পতিবারের এই দুর্ঘটনার কারণ এখনও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সেন্টকম।

আরও পড়ুন: জেলাবাসীর জন্য বড় সুখবর রেলের! প্রায় দু’কোটি টাকা ব্যয়ে উদ্ধোধন হল নতুন প্যাসেঞ্জার হল্ট স্টেশন

advertisement

নিহত সেনা সদস্যদের পরিবারের কাছে খবর পৌঁছানোর ২৪ ঘণ্টা পর তাঁদের নাম প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। ইরানের অনুমতি পাওয়ার পর হরমুজ প্রণালি পার হয়েছে তুরস্কের মালিকানাধীন একটি জাহাজ। তুরস্কের পরিবহন মন্ত্রী আব্দুল কাদির উরালুগ্লু আজ শুক্রবার এই কথা জানিয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম তুর্কি মন্ত্রী উরালুগ্লুকে উদ্ধৃত করে জানায়, এই জাহাজসহ ১৫টি জাহাজ হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার অপেক্ষায় রয়েছে। এই জাহাজাগুলোর বিষয়ে তেহরানের সঙ্গে যোগাযোগ রাখছে আঙ্কারা। হাবেরতুর্ক-এর তথ্য অনুযায়ী তুর্কি মন্ত্রী উরালুগ্লু বলেন, ‘সেখানে [তুর্কি মালিকানাধীন] ১৫টি জাহাজ ছিল; আমরা একটি জাহাজের জন্য ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পেয়েছি।’ তিনি জানান, জাহাজটি হরমুজ প্রণালি পার হয়ে গেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উইকেন্ডে ঘুরে আসুন, পাবেন থাকার দারুণ গেস্ট হাউজ, জাগ্রত মা ফুল্লরা সতীপীঠ মন্দির চত্বর গড়ে উঠছে নতুন রূপে
আরও দেখুন

ইরানের অনুমতি পাওয়ার পর হরমুজ প্রণালি পার হয়েছে তুরস্কের মালিকানাধীন একটি জাহাজ। তুরস্কের পরিবহন মন্ত্রী আব্দুল কাদির উরালুগ্লু শুক্রবার এই কথা জানিয়েছেন।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran Israel War: ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু! কে ধ্বংস করল বিমান জানেন? শুনে চমকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল