সংস্থার মুখপাত্র আবদুল্লাহ আল-রাজি জানান, ”সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত জরুরি ব্যবস্থা কার্যকর করেছে” । আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে রয়েছে দমকলকর্মীরা। ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কুয়েত বিমানবন্দর একাধিকবার হামলার মুখে পড়েছে। ওই দিনই ইজরায়েল ও আমেরিকা ইরানের উপর হামলা চালায়, যার পাল্টা ইরান-ও উপসাগরীয় বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে।
advertisement
২৮ ফেব্রুয়ারি কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালানো হয়। এতে বিমানবন্দরের টার্মিনাল–১ ক্ষতিগ্রস্ত হয়, আহত হন একাধিক কর্মী। ৮ মার্চ-ও কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় জ্বালানি ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একমাসের যুদ্ধবিরতির উদ্যোগ নিয়েছে। ইরানের কাছে একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে আমেরিকা। ট্রাম্প আশাবাদি, যুক্তরাষ্ট্র ইরানের ‘সঠিক লোকদের’ সঙ্গেই আলোচনা করছে, যারা ‘সমঝোতায় পৌঁছাতে মরিয়া।’ তিনি জানান, দুই পক্ষই “এই মুহূর্তে আলোচনায় রয়েছে”!
অন্যদিকে, তেহরান জানিয়েছে যে, তাদের প্রতি শত্রুতার মনোভাব নেই, এমন দেশের তেলবাহী জাহাজগুলোকে তারা হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেবে। এই প্রণালীটি খুবই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, যেখানে দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবহণ হয়। মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেন এবং এই অঞ্চলের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ২৮ ফেব্রুয়ারি, যেদিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল একসঙ্গে ইরানের উপর হামলা চালিয়ে যুদ্ধের সূচনা করে, তারপর থেকে এই প্রথম দুই নেতার মধ্যে কথা হয়। এই সংঘাতে অন্তত ৬ জন ভারতীয়ের মৃত্যু হয়েছে এবং বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে।
