TRENDING:

Esmail Khatib: ইরানের জন্য ফের বড় ধাক্কা ! লারিজানির পর এবার ইজরায়েলি হানায় মৃত্যু গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবের

Last Updated:

Iran Confirms 'Assassination' Of Intelligence Minister Esmail Khatib: মঙ্গলবারই ইজরায়েলের হামলায় মৃত্যু হয়েছিল ইরানের নিরাপত্তা প্রধান অলি লারিজানির ৷ এর ২৪ ঘণ্টা যেতে না যেতেই ইসমাইলের মৃত্যুর খবর ইরানের জন্য নিঃসন্দেহেই বড় ধাক্কা ৷

advertisement
তেহরান: ইরানের জন্য আরও একটি বড় ধাক্কা ! ইজরায়েলি বিমানহানায় মৃত্যু হল সেদেশের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবের ৷ খবরটি নিশ্চিত করা হয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পক্ষ থেকেই ৷ বুধবার থেকেই ইসমাইলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে ৷ কয়েক ঘণ্টার মধ্যেই সরকারিভাবেই জানিয়ে দেওয়া হয় ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ইরানের গোয়েন্দামন্ত্রীর ৷
ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব নিহত (File image via X)
ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব নিহত (File image via X)
advertisement

মঙ্গলবারই ইজরায়েলের হামলায় মৃত্যু হয়েছিল ইরানের নিরাপত্তা প্রধান অলি লারিজানির ৷ এর ২৪ ঘণ্টা যেতে না যেতেই ইসমাইলের মৃত্যুর খবর ইরানের জন্য নিঃসন্দেহেই বড় ধাক্কা ৷

আরও পড়ুন– হরিশ রাণার জীবনের শেষের কিছু মুহূর্ত… সামনে এল মেডিক্যাল বোর্ড নিয়ে এইমস-এর বড় সিদ্ধান্ত

গত শুক্রবার মার্কিন বিদেশ দফতর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই ও গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব-সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সম্পর্কে তথ্যের জন্য এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল। এর এক সপ্তাহের মধ্যেই একের পর এক বড় সাফল্য পেল ইজরায়েল ৷

advertisement

আরও পড়ুন– রাশিফল ১৯ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

বুধবার তেহরানে লারিজানি ও সোলেইমানির শেষকৃত্য সম্পন্ন হয়। ইরানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও অন্যান্য ব্যক্তিরা অংশ নেন। লারিজানি ইরানের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন।

সেরা ভিডিও

আরও দেখুন
বিজেপি প্রার্থীকে দেখে গো-ব্যাক স্লোগান দলেরই কর্মীদের, নেপথ্যে বিস্ফোরক অভিযোগ
আরও দেখুন

মঙ্গলবার ইরান লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করার পর অবশ্য সেদেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি আল জাজিরা টিভিকে জানিয়েছিলেন, আমেরিকা ও ইজরায়েল এখনও উপলব্ধি করতে পারেনি যে ইরানের সরকার কোনও একক ব্যক্তির উপর নির্ভরশীল নয়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Esmail Khatib: ইরানের জন্য ফের বড় ধাক্কা ! লারিজানির পর এবার ইজরায়েলি হানায় মৃত্যু গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল