TRENDING:

Qatar: কাতারের জ্বালানি হাবে মিসাইল হামলা, ইরানি দূতাবাসের কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

Last Updated:

Iran-Israel Tention: কাতারের জ্বালানি হাবে মিসাইল হামলা, ইরানি দূতাবাসের কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কাতারের বিরুদ্ধে ইরানের বারবার আগ্রাসী আচরণ ও নিরাপত্তা লঙ্ঘনের কারণে এই পদক্ষেপ করা হয়েছে

advertisement
কাতার: কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার ইরানের দূতাবাসের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।বুধবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “কাতারের সার্বভৌমত্ব ও নিরাপত্তা লঙ্ঘন করে ইরানের হামলা ও প্রকাশ্য আগ্রাসনের” জবাব হিসাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বের বৃহত্তম এলএনজি উৎপাদন কেন্দ্র কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের মিসাইল হামলার পরপরই এই পদক্ষেপ করা হয়।
Qatar's LNG production facilities came under Iranian attacks. (Reuters/File)
Qatar's LNG production facilities came under Iranian attacks. (Reuters/File)
advertisement

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা দোহায় অবস্থিত ইরানের দূতাবাসে একটি অফিশিয়াল নোট পাঠিয়েছে। সেখানে জানানো হয়েছে, সামরিক অ্যাটাশে ও নিরাপত্তা অ্যাটাশে-সহ তাদের দফতরে কর্মরত সমস্ত কর্মীকে দেশ ছেড়ে যেতে হবে।

দোহা সতর্ক করেছে, ইরানের আগ্রাসনের জবাবে তারা ‘এমন অতিরিক্ত পদক্ষেপ নেবে, যা দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষা নিশ্চিত করবে।’ কাতার জানিয়েছে, নিজেদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার অধিকার তাদের রয়েছে। গুরুত্বপূর্ণ প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং কাতারের অর্থনীতির অন্যতম ভিত্তি রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। সেখানে ইরান হামলা চালায়। ডিফেন্স দল আগুনের মোকাবিলা করছে। কাতারের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা কাতার এনার্জি জানিয়েছে, ইরানের হামলায় তাদের প্রধান গ্যাস ফেসেলিটিতে ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে। সংস্থা এও জানিয়েছে, হামলা পরবর্তীতে সমস্ত কর্মীর খোঁজ পাওয়া গিয়েছে এবং এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লোকসভায় হার, বিধানসভায় জয়! তৃণমূলের 'ডেভিড'-এই আস্থা! জেলায় ঢুকতেই প্রচার শুরু অপূর্ব সরকারের
আরও দেখুন

এদিকে, সৌদি আরব জানিয়েছে, বুধবার রিয়াদের দিকে ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা আকাশেই প্রতিহত করে ধ্বংস করেছে। পাশাপাশি দেশের পূর্বাঞ্চলের একটি গ্যাস ফেসিলিটিতে চালানো ড্রোন হামলার চেষ্টাও ব্যর্থ করে দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের এই অশান্তি গোটা বিশ্বে জ্বালানির সংকট ডেকে এনেছে। তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ১১০ ডলারে পৌঁছেছে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Qatar: কাতারের জ্বালানি হাবে মিসাইল হামলা, ইরানি দূতাবাসের কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল