TRENDING:

Iran Attacks on American Radar: ভয়ঙ্কর হামলা ইরানের! ধ্বংস করে দিল আমেরিকার 'চোখ'? কাতারের মাটিতে শেষ এএন/এফপিএস-১৩২! কী এটি জানেন? শুনে চমকে উঠবেন

Last Updated:

Iran Attacks on American Radar: তেহরানভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রায় ৫ হাজার কিলোমিটার দূরত্ব পর্যন্ত নজরদারি সক্ষম এই রাডারটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে স্থাপন করা হয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তেহরান: মধ্যপ্রাচ্যে আমেরিকা–ইজরায়েল ও ইরানের চলমান সংঘাতের মধ্যে কাতারে আমেরিকার একটি অত্যাধুনিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইরান। ইরানের কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলায় উপসাগরীয় অঞ্চলে আমেরিকার গুরুত্বপূর্ণ আগাম সতর্কীকরণ রাডার এএন/এফপিএস-১৩২ সম্পূর্ণভাবে ধ্বংস করেছে।
ইরানের ভয়ঙ্কর হামলা
ইরানের ভয়ঙ্কর হামলা
advertisement

তেহরানভিত্তিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রায় ৫ হাজার কিলোমিটার দূরত্ব পর্যন্ত নজরদারি সক্ষম এই রাডারটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে স্থাপন করা হয়েছিল। ২০১৩ সালে প্রায় ১.১ বিলিয়ন ডলার ব্যয়ে স্থাপিত এই রাডার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিরোধ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হত।

আইআরজিসি দাবি করেছে, সফল হামলার ফলে উপসাগরীয় অঞ্চলে আমেরিকা ও মিত্র দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ধরনের দুর্বলতা তৈরি হয়েছে। কাতারের কিছু কর্মকর্তা ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করেছেন বলেও দাবি করা হয়েছে। তবে আমেরিকা এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও মন্তব্য করেনি।

advertisement

আরও পড়ুন: আরও ভয়ঙ্কর পথে আমেরিকা, ইরান এবার তছনছ হয়ে যাবে? ৫০ হাজারের বেশি মার্কিন সেনা আসছে, কী করবে তাঁরা?

বিশ্লেষকদের মতে, এই দাবি সত্য হলে এটি আঞ্চলিক সামরিক ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে এবং চলমান সংঘাতকে আরও তীব্র করে তুলতে পারে।

সেরা ভিডিও

আরও দেখুন
নিজের কষ্ট লুকিয়ে মানুষের মুখে ফোটান হাসি! দর্শকদের পছন্দের জোকারের অজানা কাহিনী
আরও দেখুন

এই হামলার আগে আমেরিকা ‘এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে। সেই অভিযানে বিপুল সেনা ও আধুনিক অস্ত্র মোতায়েন করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানি নেতৃত্ব উভয়েই ইঙ্গিত দিয়েছেন, সংঘাত দীর্ঘস্থায়ী হতে পারে। মার্কিন বাহিনীর শক্তি প্রদর্শনের তালিকায় ছিল বি-২ স্টেলথ বোমারু বিমান—প্রতিটির মূল্য এক বিলিয়ন ডলারেরও বেশি। এছাড়া মার্কিন কেন্দ্রীয় কমান্ড ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড (United States Central Command বা CENTCOM) জানায়, একমুখী আক্রমণকারী ড্রোন ‘লুকাস’ ব্যবহার করা হয়েছে, যা ইরানের তৈরি শাহেদ-১৩৬ ড্রোনের আদলে নির্মিত বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran Attacks on American Radar: ভয়ঙ্কর হামলা ইরানের! ধ্বংস করে দিল আমেরিকার 'চোখ'? কাতারের মাটিতে শেষ এএন/এফপিএস-১৩২! কী এটি জানেন? শুনে চমকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল