TRENDING:

Flight Incident: বিমান মাটি ছুঁতেই ধুন্ধুমার, সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দিলেন এক পুরুষযাত্রী!

Last Updated:

বিমানের মধ্যেই সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়া অভিযোগ উঠল এক যাত্রীর বিরুদ্ধে, এক পুরুষ যাত্রী তার সহযাত্রীর বিরুদ্ধে এই অভিযোগ আনেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ব্যাংকক: বিমানের মধ্যেই সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়া অভিযোগ উঠল এক যাত্রীর বিরুদ্ধে, এক পুরুষ যাত্রী তার সহযাত্রীর বিরুদ্ধে এই অভিযোগ আনেন।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার ভারতীয় বিমান সংস্থা এআই ২৩৩৬ দিল্লি-ব্যাংকক যাওয়ার পথে ওই বিমানের বিজনেস ক্লাসে এই ঘটনা ঘটে।

জানা গিয়েছে, এই ঘটনার সূত্রপাত বিমানটি ব্যাংককে অবতরণ করার পর। এই কাণ্ড ঘটানোর পর অভিযোগকারীর কাছে ক্ষমাও চান বলে ওই ব্যক্তি। জানা গিয়েছে অভিযুক্ত একটি বড় সংস্থার আধিকারিক।

আরও পড়ুন: সর্বনাশ! ‘আর নয়!’ এবার এমন সিদ্ধান্ত নিলেন ডোনাল্ড ট্রাম্প, মাথায় হাত ৩ লাখ ভারতীয় পড়ুয়ার

advertisement

এই ঘটনা সম্পূর্ণরূপে মেনে নিয়েছে ওই বিমান সংস্থা কর্তৃপক্ষও। যদিও অভিযুক্ত ঠিক কোন কারণে এই কাণ্ড ঘটাল তা স্পষ্ট করা হয়নি।

এই প্রসঙ্গে বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়, “আমাদের পক্ষ থেকে ওই যাত্রীকে আগেও সতর্ক করা হয়েছিল। কিন্তু, তারপরেও এই দুঃখজনক ঘটনাটি ঘটে। আমরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছি। এই ধরনের যাত্রীদের বিরুদ্ধে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

advertisement

আরও পড়ুন: মর্মান্তিক দুর্ঘটনা, নাইটক্লাবে লাইভ শো-তে ধসে পড়ল গোটা ছাদ! ‘শেষ’ ৭৯, দেখুন সেই ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড় দিয়ে ঘেরা ছবির মতো সুন্দর গ্রাম! উত্তরবঙ্গের বুকে নতুন বেড়ানোর জায়গা
আরও দেখুন

এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। এয়ার ইন্ডিয়া ফ্লাইটেই ২০২২ সালের ২৬ নভেম্বরে মদ্যপ অবস্থায় এক মহিলার গায়ে প্রস্রাব করে দেন। সে সময়েও প্রবল বিতর্কের সৃষ্টি হয়েছিল।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Flight Incident: বিমান মাটি ছুঁতেই ধুন্ধুমার, সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দিলেন এক পুরুষযাত্রী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল