TRENDING:

Imran Khan: জেলে মানসিক নির্যাতন সত্ত্বেও মনোবল চাঙ্গা, সুস্থই আছেন ইমরান! দাদার সঙ্গে দেখা করে দাবি বোন উজমার

Last Updated:

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে মঙ্গলবার ইমরান খানের সঙ্গে দেখা করলেন তাঁর বোন উজমা খান৷ সূত্রের খবর, এ দিন প্রায় ২৫-৩০ মিনিট ধরে ইমরানের সঙ্গে কথা হয় তাঁর বোনের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গত কয়েক সপ্তাহ ধরেই প্রাক্তন পাক প্রধানমন্ত্রী জেলবন্দি ইমরান খানের স্বাস্থ্যের অবস্থা নিয়ে জল্পনা ছড়িয়েছিল৷ এমন কি, পাকিস্তান ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক আদৌ বেঁচে আছেন কি না তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন ইমরানের তিন বোন এবং ছেলে৷
সুস্থ আছেন ইমরান খান৷
সুস্থ আছেন ইমরান খান৷
advertisement

শেষ পর্যন্ত অবশ্য রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে মঙ্গলবার ইমরান খানের সঙ্গে দেখা করলেন তাঁর বোন উজমা খান৷ সূত্রের খবর, এ দিন প্রায় ২৫-৩০ মিনিট ধরে ইমরানের সঙ্গে কথা হয় তাঁর বোনের৷ ইমরানের সঙ্গে তাঁর বোন, ছেলে সহ পরিবারের সদস্য এবং আইনজীবীদের দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলে বিক্ষোভে নেমেছিল তাঁর দল পিটিআই৷

advertisement

উমা খানের ঘনিষ্ঠরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইমরান সম্পূর্ণ সুস্থ এবং ফিট রয়েছেন৷ তাঁর মনোবলও যথেষ্ট চাঙ্গা রয়েছে৷ জেল থেকে ফিরে উজমা জানিয়েছেন, নিজের অনুগামী এবং নিজের দল পিটিআই-এর নেতাকর্মীদের জন্যও বার্তা দিয়েছেন ইমরান৷ বর্তমানে পাকিস্তানে অগণতান্ত্রিক শাসনব্যবস্থা চলছে বলেই বোনের কাছে দাবি করেছেন তিনি৷

সেরা ভিডিও

আরও দেখুন
ধামসা-মাদল ও ঘোড়া নাচের তালে তৃণমূলের মনোনয়ন, তাক লাগাল লোকসংস্কৃতির ছোঁয়া
আরও দেখুন

একই সঙ্গে অবশ্য উজমা দাবি করেছেন, জেলের ভিতরে তাঁর দাদার উপরে মানসিক নির্যাতন চলছে৷ এর জন্য পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরকেই দায়ী করেছেন ইমরান৷ জেলের ভিতরেও কিছু বিষয় নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ ইমরান৷ তা সত্ত্বেও তিনি মানসিক ভাবে ভেঙে পড়ছেন না বলেই দাবি করেছেন বোন উজমা৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Imran Khan: জেলে মানসিক নির্যাতন সত্ত্বেও মনোবল চাঙ্গা, সুস্থই আছেন ইমরান! দাদার সঙ্গে দেখা করে দাবি বোন উজমার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল