TRENDING:

Bangladesh News: চোর সন্দেহে উন্মত্ত জনতার ধাওয়া, বাঁচতে পুকুরে ঝাঁপ! বাংলাদেশে মৃত আরও এক যুবক

Last Updated:

গত সোমবারই বাংলাদেশের যশোর জেলায় একজন সংখ্যালঘু হিন্দু ব্যবসায়ীকে মাথায় গুলি করে হত্যা করা হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাংলাদেশে আরও একজন সংখ্যালঘু যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল৷ ২৫ বছর বয়সি মৃত ওই যুবকের নাম মিঠুন সরকার৷ অভিযোগ, চোর সন্দেহে মিঠুনকে তাড়া করে একদল জনতা৷ তখনই পালাতে গিয়ে একটি পুকুরে ঝাঁপ দেন মিঠুন৷ মঙ্গলবার বিকেলে পুকুর থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়৷
বাংলাদেশের পুকুর থেকে উদ্ধার সংখ্যালঘু যুবকের দেহ৷
বাংলাদেশের পুকুর থেকে উদ্ধার সংখ্যালঘু যুবকের দেহ৷
advertisement

এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মৃত মিঠুন সরকার ভান্ডারপুর গ্রামের বাসিন্দা ছিলেন৷ গত কয়েকদিনে বাংলাদেশে একের পর এক সংখ্যালঘুর নৃশংস হত্যার ঘটনার মধ্যেই মিঠুনের মৃত্যু নতুন সংযোজন৷

গত সোমবারই বাংলাদেশের যশোর জেলায় একজন সংখ্যালঘু হিন্দু ব্যবসায়ীকে মাথায় গুলি করে হত্যা করা হয়৷ নিহত ব্যবসায়ী একটি সংবাদপত্রের সম্পাদকও ছিলেন৷ ওই দিনই নরসিংডি জেলায় একটি মুদি দোকানের মালিক একজন সংখ্যালঘুকে কুপিয়ে খুন করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা৷

advertisement

গত ৩ জানুয়ারি খোকনচন্দ্র দাস(৫০) নামে আরও একজনকে শরিয়তপুর জেলায় প্রথমে নৃশংস ভাবে হামলা চালানোর পর জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়৷ ডিসেম্বর মাসেও বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে একাধিক হামলার ঘটনা সামনে আসে৷ গত ২৪ ডিসেম্বর পাংসা উপজেলার রাজবাড়িতে অমৃত মণ্ডল নামে একজন সংখ্যালঘুকে পিটিয়ে হত্যা করা হয়৷ ১৮ ডিসেম্বর ময়মনসিং-এ দিপুচন্দ্র দাস নামে এক যুবককে প্রথমে গণপিটুনি দেওয়া হয় এবং তার পরে তাঁর মৃতদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

এই পরিস্থিতির মধ্যেই আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের প্রস্তুতি চলছে বাংলাদেশে৷ বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ সংখ্যালঘুদের কাউন্সিলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শুধু ডিসেম্বর মাসেই সেদেশে সংখ্যালঘুদের উপরে হামলার ৫৪টি ঘটনা ঘটেছে৷ তার মধ্যে ১০টি খুনের ঘটনা ঘটেছে৷ এর পাশাপাশি লুঠ, ধর্ষণের মতো একাধিক ঘটনা ঘটেছে৷সংখ্যালঘু কাউন্সিলের অভিযোগ, সাধারণ নির্বাচনের আগে সংখ্যালঘুদের কোণঠাসা করতেই হামলার ঘটনা উদ্বেগজনক ভাবে বেড়েছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh News: চোর সন্দেহে উন্মত্ত জনতার ধাওয়া, বাঁচতে পুকুরে ঝাঁপ! বাংলাদেশে মৃত আরও এক যুবক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল