TRENDING:

Ukraine Crisis: বাইরে অবিরাম বোমাবর্ষণ, জাগুয়ার এবং লেপার্ড-সন্তানকে নিয়ে বেসমেন্টের অন্ধকারে দিন কাটছে ভারতীয় চিকিৎসকের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আরও অনেকের সঙ্গে এক ভারতীয় চিকিৎসকও আটকে রয়েছেন বেসমেন্টের বাঙ্কারে৷ তিনি একা নন৷ চিকিৎসক গিরিকুমার পাতিল বাঙ্কারে আছেন তাঁর দুই পোষ্য, একটি প্যান্থার এবং একটি লেপার্ডের সঙ্গে৷ ইউক্রেনের ডনবাস অঞ্চলের সিভেরোডোনেৎস্ক শহরে পোষ্যদের সঙ্গে গোপন জীবন কাটছে এই চিকিৎসকের৷(war in Ukraine)
advertisement

এদিকে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা ডনবাসের পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে৷ কিন্তু চিকিৎসক গিরিকুমার জানিয়েছেন তিনি শহর ছেড়ে নড়বেন না৷ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘নিজের জীবন বাঁচানোর জন্য পোষ্যদের ছেড়ে আমি কখনওই চলে যাব না৷ পরিবার থেকে ফিরে যাওয়ার জন্য অবশ্যই বার বার বলা হচ্ছে৷ কিন্তু পোষ্যরা আমার সন্তানের মতো৷ শেষ শ্বাস প্রশ্বাসের বিন্দু অবধি আমি ওদের সঙ্গেই থাকব৷’’

advertisement

২০০৭ সাল থেকে এই ভারতীয় চিকিৎসক ইউক্রেনে আছেন৷ ডনবাসের এক হাসপাতালে তিনি কর্মরত অর্থোপেডিক হিসেবে৷ শহরের চিড়িয়াখানা থেকে তিনি দত্তক নিয়েছিলেন অনাথ ও অসুস্থ জাগুয়ারকে৷ তার নাম তিনি দিয়েছেন ইয়াশা৷ দু’ মাস আগে এনেছেন ব্ল্যাক প্যান্থার সাব্রিনাকে৷ দেড় বছর বয়সি পুরুষ জাগুয়ার ইয়াশার খেলার সঙ্গী হিসেবে৷ সাব্রিনা অবশ্য ৬ মাস বয়সি শাবক৷ ৪০ বছর বয়সি চিকিৎসক জানিয়েছেন, বাইরে অবিশ্রান্ত বোমাবর্ষণের মধ্যে পোষ্যদের সঙ্গে তাঁর দিন কাটছে বাঙ্কারে৷ যুদ্ধের মধ্যেই তিনি বার হচ্ছেন পোষ্য বিড়ালদের খাবার কেনার জন্য৷ তবে দু’জনেই খাওয়া কমিয়ে দিয়েছে অনেকটাই৷

advertisement

আরও পড়ুন : কোভিডে প্রিয়জনকে হারানোর দুঃখ নিয়েই বসতে হচ্ছে মাধ্যমিকে? মন শক্ত করার উপায় বললেন মনোরোগ বিশেষজ্ঞ

শুধু জাগুয়ার বা লেপার্ডই নয়৷ চিকিৎসকের কাছে আছে তিনটি ইটালিয়ান ম্যাস্টিফ প্রজাতির কুকুর৷ পোষ্যদের ভিডিও তিনি নিয়মিত শেয়ার করেন ইউটিউবে৷ তাঁর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৮৪ হাজারের বেশি৷

আরও পড়ুন : মরশুমি রোগ থেকে দূরে থেকে মাধ্যমিক দিতে কেমন হবে পরীক্ষার্থীর ডায়েট? জানালেন শিশুরোগ বিশেষজ্ঞ

advertisement

আরও পড়ুন : ‘অতীত বা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ না করে মনোনিবেশ করো বর্তমানেই’, মাধ্যমিক পরীক্ষার্থীদের বললেন মনোবিদ শ্রীময়ী তরফদার

সেরা ভিডিও

আরও দেখুন
রেল যাত্রীদের জন্য সুখবর! বীরভূমের সিউড়ি-বক্রেশ্বর হয়ে নলা, লাইনের সার্ভেতে সবুজ সঙ্কেত
আরও দেখুন

গিরিকুমারের বাড়ি অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার টানুকু অঞ্চলে৷ তাঁর আশা, পোষ্যদের নিয়ে দেশে ফেরবার জন্য ভারত সরকার ঠিক অনুমতি দেবেন তাঁকে৷ গত সপ্তাহে ভারতীয় ছাত্র ঋষভ কৌশিক ইউক্রেন থেকে ভারতে ফিরে আসেন পোষ্য মালিবু-কে নিয়েই৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Ukraine Crisis: বাইরে অবিরাম বোমাবর্ষণ, জাগুয়ার এবং লেপার্ড-সন্তানকে নিয়ে বেসমেন্টের অন্ধকারে দিন কাটছে ভারতীয় চিকিৎসকের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল