TRENDING:

কোরান পড়তে না পারায় পণবন্দিদের নৃশংসভাবে কুপিয়ে খুন করল জঙ্গিরা

Last Updated:

কোরান পড়তে না পারায় রাত ১১ টার মধ্যে সকলকে কুপিয়ে খুন করা হয় ৷ অভিযান শেষে ওই কাফের ভেতর থেকে ২০টি মৃতদেহ উদ্ধার করেছে সেনা বাহিনী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা: আতঙ্কের রেশ বিশ্বজুড়ে ৷ তুরস্ক, কাবুলের পর সপ্তাহ শেষ হতে হতে জঙ্গি হানার শিকার এবার বাংলাদেশ ৷ রাজধানীর অভিজাত গুলশান এলাকার একটি স্প্যানিশ রেস্তোরাঁয় শুক্রবার রাতে হামলা চালায় জঙ্গিরা ৷
advertisement

মুখ কালো কাপড়ে ঢেকে সশস্ত্র জঙ্গিরা হামলা চালায় বিদেশিদের কাছে অতি পরিচিত হলি আর্টিজান রেস্তোরাঁয় ৷ হাতে ছিল অত্যাধুনিক কালাশনিকভ রাইফেল, গ্রেনেড ও ধারাল অস্ত্র।রেস্তোরাঁয় ঢুকে নির্বিচারে গুলি চালায় জঙ্গিরা। পণবন্দি করে রাখা হয় বেশ কয়েকজন বিদেশি নাগরিককে ৷ এরপর ২০ জন পণবন্দিকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে জঙ্গিরা ৷ সংবাদমাধ্যম সূত্রে খবর, বন্দিদরা কেউ মুসলিম কিনা তা জানতে তাদেরকে একে একে কোরানের একটি অংশ পাঠ করতে বলে জঙ্গিরা ৷

advertisement

প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন জানিয়েছেন যারা কোরান পড়তে পারেননি তাদেরকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে ৷

বন্দিদের মধ্যে একজনের বাবা জানিয়েছেন, জঙ্গিরা বন্দিদের ধর্ম জানার জন্য তাদের কোরান পড়তে বলেন ৷

রেজাউল করিম নামে ওই ব্যক্তি ঘটনার দিন তার ১৩ বছরের মেয়ের জন্মদিন পালন করতে স্প্যানিশ রেস্তোরাঁয় গিয়েছিলেন পরিবারের সঙ্গে ৷

advertisement

তিনি জানান, জঙ্গিরা বাংলাদেশের নাগরিকদের সঙ্গে খারাপ ব্যবহার করেনি, বরং তাদের সকলতে ডিনার খেতে দেন ৷ এরপর জঙ্গি সেনা সংঘর্ষে পাঁচজন জঙ্গি গুলিবিদ্ধ হয়ে মারা যান ৷  শনিবার সকালে তাদরেকে সেখান থেকে উদ্ধার করা হয় ৷

তবে বিদেশি নাগরিকদের জন্য অপেক্ষা করেছিল অন্য এক ছবি ৷ কোরান পড়তে না পারায় রাত ১১ টার মধ্যে সকলকে কুপিয়ে খুন করা হয় ৷ অভিযান শেষে ওই কাফের ভেতর থেকে ২০টি মৃতদেহ উদ্ধার করেছে সেনা বাহিনী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বসন্ত উৎসবের আগে জমজমাট আলিপুরদুয়ার! এক ছাদের তলাতেই মিলছে সব, মহিলাদের ঠেলাঠেলি শুরু
আরও দেখুন

এই ২০ জন পণবন্দির মধ্যে ১১ জনই বিদেশি নাগরিক ৷ নিহতদের মধ্যে রয়েছে তারুষি নামে এক ভারতীয় মহিলা ৷ বাকিরা জাপান, শ্রীলঙ্কা, ইতালি,আর্জেন্টিনার বাসিন্দা ৷ এদিন সকালে ১৩ জন পণবন্দিকে সুস্থভাবে উদ্ধার করতে সক্ষম হয় সেনাবাহিনী ৷ সেনা সূত্রে খবর, এদের মধ্যে একজন জাপানের নাগরিক এবং বাকি দু’জন শ্রীলঙ্কার নাগরিক ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
কোরান পড়তে না পারায় পণবন্দিদের নৃশংসভাবে কুপিয়ে খুন করল জঙ্গিরা