TRENDING:

Deep State: হাসিনাকে সরিয়ে ২০২৯ পর্যন্ত ক্ষমতায় রাখার প্রস্তাব দিয়েছিল ‘ডিপ স্টেট’! কারা তারা? বাংলাদেশের প্রাক্তন উপদেষ্টা আসিফের মন্তব্যে তোলপাড়

Last Updated:

Deep State: ‘ডিপ স্টেট’ থেকে অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল—সেই সরকারের প্রাক্তন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এমন মন্তব্যে শোরগোল বাংলাদেশে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা: ফের তোলপাড় বাংলাদেশ। ‘ডিপ স্টেট’ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল- অন্তর্বর্তী সরকারের প্রাক্তন উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এমন বক্তব্যে বাংলাদেশের রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। ‘ডিপ স্টেট’ বলতে কাদের বুঝিয়েছেন আসিফ, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে।
বাংলাদেশে বিরাট ষড়যন্ত্র হয়েছিল?
বাংলাদেশে বিরাট ষড়যন্ত্র হয়েছিল?
advertisement

গত সপ্তাহেই বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে এক বিশেষ আলোচনা সভায় আসিফ এমন মন্তব্য করেন। পরে নিজের মন্তব্যের ব্যাখ্যা করতে গিয়ে আসিফ বলেন, ‘ডিপ স্টেটে বৈদেশিকসহ অনেকগুলো পক্ষ ছিল। তাই সুনির্দিষ্ট করে কারও নাম আমি উল্লেখ করতে চাই না।’

আসিফ মাহমুদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রথম তিন-চার-পাঁচ মাসে বিভিন্ন আলোচনায় ডিপ স্টেটের দিক থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছিল যে তাদের কিছু স্বার্থ রক্ষা করলে তারা অন্তর্বর্তী সরকারকে দীর্ঘদিন রাখতে আগ্রহী। দেন-দরবারের অংশ হিসেবে আমাদের অ্যাপ্রোচ করা হয়েছিল, হয়ত অন্য উপদেষ্টাদের সঙ্গেও তারা কথা বলেছিল।’

advertisement

আরও পড়ুন: ভয়ঙ্কর হামলা ইরানে, ট্রাম্পের দেওয়া ভিডিও দেখে শিউরে উঠল বিশ্ব! কয়েক হাজার প্যারাট্রুপারও এসে হাজির ইরানের কাছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রাক্তন সমন্বয়ক আসিফ মাহমুদ এখন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র। তাঁর কথায়, ‘আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদের আসলে ‘ডিপ স্টেট’ বলা হয়, তাদের থেকে আমাদের অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনা সরকারের যে মেয়াদ আছে ২০২৯ সাল পর্যন্ত, সেটা শেষ করেন। আপনারা শেষ করেন, আমরা আপনাদের সহযোগিতা করি।’

advertisement

আসিফ মাহমুদ আরও বলেন, ‘তাদের (ডিপ স্টেট) কিছু শর্ত ছিল যে তাদের কিছু কিছু জায়গায় ফ্যাসিলিটেটেড করা এবং তারা পুরো রোডম্যাপও করে নিয়ে আসছিল যে বিএনপির নেতাদের তো অনেকের সাজা রয়েছে, সাজা থাকলে সাধারণভাবে নির্বাচন হলেও তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তাদের সাজাগুলো আদালতের মাধ্যমে দীর্ঘায়িত করে আপনারা তো জানেন, সেটা কীভাবে করা যায়। আদালতের ডেট ঘুরিয়ে ঘুরিয়ে, তারেক রহমানের নিজের নামেও সাজা ছিল। তিনি যদি সাজাপ্রাপ্ত অবস্থায় থাকতেন, নির্বাচন হলেও তিনি বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন না।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তীব্র গরমেও ক্ষতির হাত থেকে বাঁচবে ফসল, কৃষি বিজ্ঞানীর সহজ কিছু টিপস মেনে চললেই বাজিমাত
আরও দেখুন

প্রসঙ্গত, আওয়ামী লীগের শাসনের কার্যক্রমকে বৈধতা দেওয়ার মতো বিষয়ও সেই প্রস্তাবে ছিল বলে দাবি করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার ডিপ স্টেটের সেই প্রস্তাবে আগ্রহ দেখায়নি। সরকার নির্বাচন দেওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ ছিল। ফলে সরকার তাদের (ডিপ স্টেট) সঙ্গে সমঝোতায় যায়নি।’ তবে এনসিপির আহ্বায়ক ও প্রাক্তন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ১০ মার্চ রাজশাহীতে এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পেছনে জড়িত ছিল ডিপ স্টেট।’ তিনিও ডিপ স্টেট কারা, সেটা স্পষ্ট করে বলেননি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Deep State: হাসিনাকে সরিয়ে ২০২৯ পর্যন্ত ক্ষমতায় রাখার প্রস্তাব দিয়েছিল ‘ডিপ স্টেট’! কারা তারা? বাংলাদেশের প্রাক্তন উপদেষ্টা আসিফের মন্তব্যে তোলপাড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল