TRENDING:

Iran Israel Conflict: শুধু চাল কিনতেই খরচ লক্ষ লক্ষ টাকা! ইরানের বাজারে খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ!

Last Updated:
যুদ্ধ থামার কোনও ইঙ্গিতই নেই। এক মাস কেটে গেলেও ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতের উত্তাপ এখনও তুঙ্গে। এই পরিস্থিতির মধ্যেই নজিরবিহীন মুদ্রাস্ফীতির চাপে জর্জরিত ইরান।
advertisement
1/7
শুধু চাল কিনতেই খরচ লক্ষ লক্ষ টাকা! ইরানের বাজারে খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ!
যুদ্ধ থামার কোনও লক্ষণই নেই। এক মাস পেরিয়ে গেলেও ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র-এর সংঘাতের উত্তেজনা এখনও চরমে। এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেই নজিরবিহীন মুদ্রাস্ফীতির মুখে পড়েছে ইরান।
advertisement
2/7
এই এক মাসে ইরানে প্রাণহানি হয়েছে দু’হাজারেরও বেশি। পাশাপাশি বেড়েছে দ্রব্যমূল্য। সাধারণ মানুষ এখন ন্যূনতম খাবার জোগাড় করতেই হিমশিম খাচ্ছেন।
advertisement
3/7
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মার্চ মাস পর্যন্ত ইরানের বার্ষিক মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫০.৬ শতাংশে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনা এখন সাধারণ মানুষের কাছে বড় চ্যালেঞ্জ।
advertisement
4/7
এর পেছনে রয়েছে একাধিক কারণ—যুদ্ধকালীন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং ইরানি রিয়ালের রেকর্ড দরপতন। ফলে খাদ্য ও দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের দাম আকাশছোঁয়া হয়েছে।
advertisement
5/7
যুদ্ধ পরিস্থিতিতে মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান আরও চাপ বাড়িয়েছে। ডলারের তুলনায় ইরানি রিয়ালের মূল্য রেকর্ড পরিমাণে কমে যাওয়ায় অর্থনৈতিক অস্থিরতা তীব্র হয়েছে।
advertisement
6/7
এই অবস্থায় শাকসবজি ও ফলের দাম কয়েকগুণ বেড়ে গেছে। এমনকি চাল ও ডালের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দামও এক ধাক্কায় দ্বিগুণ হয়েছে।
advertisement
7/7
আন্তর্জাতিক সূত্রে জানা গেছে, বর্তমানে ইরানে এক কেজি চালের দাম দেড় থেকে দুই মিলিয়ন ইরানি রিয়াল, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৪৩ টাকা। অন্যদিকে এক কেজি ডালের দাম আড়াই থেকে তিন মিলিয়ন ইরানি রিয়াল, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২১৫ টাকার কাছাকাছি।
বাংলা খবর/ছবি/বিদেশ/
Iran Israel Conflict: শুধু চাল কিনতেই খরচ লক্ষ লক্ষ টাকা! ইরানের বাজারে খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল