এর আগে রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছিল, একজন অ্যাকটিভ শ্যুটার স্কুলে গুলি চালনার ঘটনা ঘটেছে৷ যদিও এর থেকে বেশি কোনও তথ্য পাওয়ার যায়নি৷ টাম্বলার রিজের বৃহত্তর এলাকার বাসিন্দাদের আপাতত বাড়ির ভিতরেই থাকার পরামর্শ দেওয়া হচ্ছে৷ তথ্য আসছে৷
আরও পড়ুন: এপ্রিল মাসেই রাজ্যে চার দফায় হতে পারে বিধানসভা ভোট, এপ্রিলেই ফল! খবর কমিশন সূত্রে
advertisement
অন্যদিকে, কানাডাতেই গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে কানাডার ভারতীয় বংশোদ্ভূত এক আইটি কর্মীকে৷ ঘটনাটি ঘটে গত শনিবার, টরন্টোতে৷ টরোন্টোর একটি ব্যস্ত শপিং মলের পার্কিং লটে দিনের আলোয় এক ভয়াবহ হামলার ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম চন্দন কুমার রাজা নন্দকুমার। তিনি বেঙ্গালুরু গ্রামীণ জেলার থ্যামাগন্ডলু গ্রামের বাসিন্দা ছিলেন এবং গত ৬ বছর ধরে কানাডায় বসবাস করছিলেন।
কানাডায় বসবাসরত ভারতীয়দের মধ্যে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। টরন্টো পুলিশ এই ঘটনাকে ‘টার্গেটেড’ (পরিকল্পিত) হামলা হিসাবে দেখছে৷ তবে এখনও পর্যন্ত ঘটনায় কারওকে গ্রেফতার করা হয়নি। চন্দন বেঙ্গালুরুর একটি কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা শেষ করে বর্তমানে ‘LTI Mindtree’ নামক একটি সংস্থায় কাজ করছিলেন।
আরও পড়ুন: ‘এসআইআর-এর কাজ সম্পূর্ণ করতে বাধা দিতে পারি না,’ পশ্চিমবঙ্গ সরকারকে জানাল সুপ্রিম কোর্ট
চন্দন ছিলেন তাঁর বাবা-মায়ের একমাত্র সন্তান। বেঙ্গালুরু থেকে ৪৭ কিমি দূরে একটি গ্রামে তাঁর বাড়ি৷ টরন্টো পুলিশ জানিয়েছে, ঘটনার দিন দুপুর সাড়ে ৩টে নাগাদ তিনি উডবাইন শপিং সেন্টারের কাছে এই গুলির ঘটনা ঘটে। চন্দন যতাঁর সাদা রঙের এসইউভি (SUV) গাড়ির ভিতরে বসেছিলেন, তখন হামলাকারীরা তাঁকে নিশানা করে গুলি চালায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের মতে, হামলার পর সন্দেহভাজনরা একটি গাড়িতে করে পালিয়ে যায়। ব্যস্ত শপিং মলে এমন ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
