TRENDING:

নেপালে মর্গের সামনে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে অসহায় বাংলাদেশি পরিজনরা

Last Updated:

দু’দিন পার হয়েছে ইএস বাংলা বিমান দুর্ঘটনার ৷ একের পর এক তথ্য সামনে আসছে দুর্ঘটনাকে ঘিরে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#ঢাকা: দু’দিন পার হয়েছে ইএস বাংলা বিমান দুর্ঘটনার ৷ একের পর এক তথ্য সামনে আসছে দুর্ঘটনাকে ঘিরে ৷ তবে বিমান দুর্ঘটনায় প্রিয়জনকে হারিয়ে এখনও শোকস্তব্ধ আত্মীয়-স্বজ্জন ৷ নেপালে মর্গের সামনে দীর্ঘ প্রতীক্ষা ৷ প্ল্যাকার্ডে নাম লিখে লম্বা লাইনে বসে আছেন বাংলাদেশ থেকে মানুষেরা ৷
advertisement

বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কো-পাইলট পৃথুলা রশিদের ৷ তাঁর মৃতদেহ নিতে এসে মার্গের সামনে দীর্ঘদিন দাঁড়িয়ে পৃথুলার দাদু এম এ মান্নান ৷ ম্লান হয়ে আসা গলায় তিনি জানালেন, ‘আমি জানি না কবে মৃতদেহটা পাব!’

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গা দূষণ রুখতে বিরাট পরিকল্পনা, এই প্রকল্পের হাত ধরে আমূল বদলে যাবে নদীর রূপ
আরও দেখুন

এরকমই মর্গের সামনেই দাঁড়িয়ে আছেন, উর্মিলা প্রধান ৷ হাউ হাউ করে কাঁদছেন ৷ বিমান দুর্ঘটনায় তিনি হারিয়েছেন মেয়েকে ৷ চোখের সামনে দেখেছেন প্লেনটা রানওয়েতে এসে আগুনে পুড়ে ছাই হল ৷ কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিলেন পুরোটাই ৷ জ্ঞান ফিরল যখন, তখন জানলেন মেয়েকে চিরদিনের মতো হারিয়েছেন তিনি ৷ সংবাদমাধ্যমকে তিনি জানালেন, ‘মেয়েকে হারিয়েছি ৷ এখন মেয়ের দেহ পেতে আর কত অপেক্ষা করতে হবে জানি না ! ’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
নেপালে মর্গের সামনে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে অসহায় বাংলাদেশি পরিজনরা