TRENDING:

ফের জুটি বাঁধছেন সাইমন-পরী

Last Updated:

কিছুদিন আগেই ‘পুড়ে যায় মন’ ছবিটি মুক্তি পেয়েছিল ৷ সেই ছবি দর্শকদের যথেষ্ট প্রশংসাও কুড়োয় ৷ এবার আরও একটি ছবিতে খুব তাড়াতাড়ি দেখা যাবে পরীমনি-সাইমন হিট জুটিকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা:  কিছুদিন আগেই ‘পুড়ে যায় মন’ ছবিটি মুক্তি পেয়েছিল ৷ সেই ছবি দর্শকদের যথেষ্ট প্রশংসাও কুড়োয় ৷ এবার আরও একটি ছবিতে খুব তাড়াতাড়ি দেখা যাবে পরীমনি-সাইমন হিট জুটিকে ৷ বাংলাদেশি পরিচালক দেবাশীষ বিশ্বাস সম্প্রতি তাঁর নতুন ছবির নাম প্রকাশ করলেন ৷ যেখানে অভিনয় করতে দেখা যাবে ওপার বাংলার এই হিট জুটিকে ৷ ছবির নাম ‘মন জ্বলে’ ৷ এই ছবিতে নায়ক-নায়িকা সাইণন ও পরিমনী ছাড়াও অভিনয় করতে দেখা যাবে সাদেক বাচ্চু, রেবেকা, শর্মিলী আহমেদ এবং কাবিলার মতো চিত্রতারকাদের ৷ সিনেমার গল্প নিয়ে এখনই বিশেষ কিছু না জানালেও ফিল্মের শ্যুটিং লোকেশন কিন্তু ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন পরিচালক ৷ বাংলাদেশের ঢাকা, কাপ্তাই, বান্দরবান ও রাঙ্গামাটির বিভিন্ন জায়গায় এই ছবির শ্যুটিং হবে বলে জানিয়েছেন ছবির নির্মাতা ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সংসার সামলে অভাবের সঙ্গে লড়াই, মেদিনীপুরের প্রভাতী দেবীর জীবনসংগ্রাম এক বড় অনুপ্রেরণা
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
ফের জুটি বাঁধছেন সাইমন-পরী