TRENDING:

মেঘকন্যায় চার চরিত্রে অভিনয় করে চমক নিঝুমের

Last Updated:

জাকির হোসেন রাজুর ‘এর বেশি ভালোবাসা যায় না’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় তাঁর। অভিষেকেই নজর কাড়ার পর একে একে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন নিঝুম ৷ খুব তাড়াতাড়ি মুক্তি পাচ্ছে তাঁর আরও একটি ছবি ‘মেঘকন্যা’ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা: কেরিয়ারের শুরুটা হয়েছিল বাংলাদেশের একটি প্রথমসারির মোবাইল সার্ভিস প্রোভাইডারের বিজ্ঞাপনে মডেলিং করে ৷ কিন্তু মডেলিং-এর পাশাপাশি ধীরে ধীরে অভিনয়ের জগতেও হাতে খড়ি হয় বাংলাদেশের অভিনেত্রী নিঝুম রুবিনার ৷
advertisement

জাকির হোসেন রাজুর ‘এর বেশি ভালোবাসা যায় না’ ছবিতে অভিনয় করেই বড়পর্দায় অভিষেক হয় তাঁর। অভিষেকেই নজর কাড়ার পর একে একে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন নিঝুম ৷ খুব তাড়াতাড়ি মুক্তি পাচ্ছে তাঁর আরও একটি ছবি ‘মেঘকন্যা’ ৷ এই ছবির শ্যুটিং-এর কাজও এখন প্রায় শেষের পথে ৷

advertisement

নিঝুমের বিপরীতে এই ছবিতে অভিনয় করেছেন অভিনেতা ফিরদৌস ৷ মেঘকন্যা ছবির সাফল্যের বিষয়ে এখন অনেকটাই আশাবাদী নিঝুম ৷ তিনি বলেন, ‘‘মেঘকন্যা ছবিতে আমার রোলটা খুবই চ্যালেঞ্জিং ৷ ছবিটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ৷ এটা একেবারে আলাদা ধরণের একটি ছবি  ৷ গল্পে ও গানেও চমক থাকছে এই ছবিতে। ছাত্রী, শিক্ষিকা, স্ত্রী ও মা-র চরিত্রে অভিনয় করেছি আমি। ছবিতে আমার চরিত্রের নাম মায়া ৷’’ নিঝুমের অভিনীত ‘ভালোবাসা ডট কম’ এবং ‘পোস্টমাস্টার ৭১’ ছবি দুটিও এখন মুক্তি পাওয়ার অপেক্ষায় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্কুলের দেওয়ালে সচেতনতার পাঠ! বাঁকুড়ার বিদ্যালয়ের প্রাক্তনীদের ছকভাঙা উদ্যোগ
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
মেঘকন্যায় চার চরিত্রে অভিনয় করে চমক নিঝুমের