TRENDING:

মুস্তাফিজুরের জন্য বাংলা শিখবেন সানরাইজার্স ক্রিকেটাররা !

Last Updated:

নিজের বোলিং নিয়ে কোনও চিন্তা নেই তাঁর ৷ আর চিন্তা হবেই বা কেন, তাঁর নিঁখুত পেস বোলিংয়ের সামনে কুপোকাৎ প্রায় প্রত্যেক ব্যাটসম্যানই ৷ তিনি বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান ৷ আইপিএল খেলতে এসে অবশ্য একটা গভীর সমস্যায় পড়েছেন তিনি ৷ সেটা কী ?--- তা হল ইংরেজী ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হায়দরাবাদ: নিজের বোলিং নিয়ে কোনও চিন্তা নেই তাঁর ৷ আর চিন্তা হবেই বা কেন, তাঁর নিঁখুত পেস বোলিংয়ের সামনে কুপোকাৎ প্রায় প্রত্যেক ব্যাটসম্যানই ৷ তিনি বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান ৷ আইপিএল খেলতে এসে অবশ্য একটা গভীর সমস্যায় পড়েছেন তিনি ৷ সেটা কী ?--- তা হল ইংরেজী ৷ সানরাইজার্স হায়দরাবাদ দলের বিদেশি এবং ভারতীয়দের সঙ্গেও কথা বলতে সমস্যায় পড়েছেন তিনি ৷ কারণ বাংলা ছাড়া যে আর কোনও ভাষাই জানেন না বাংলাদেশের এই বাঁ-হাতি পেসার ৷ মুস্তাফিজুর সম্পর্কে এই তথ্যটি দেন তাঁর অজি সতীর্থ ডেভিড ওয়ার্নারই ৷ তিনি বলেন, ‘‘মুস্তাফিজুর কেবল একটা কথাই বলে। ও বলে, বোলিং নো প্রবলেম, ব্যাটিং প্রবলেম অ্যান্ড স্পিকিং প্রবলেম।’’ এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন দলের বাকি ক্রিকেটাররাই ৷ মুস্তাফিজুরের জন্য নাকি সানরাাইজার্স দলের অনেক ক্রিকেটারই  এখন বাংলা শিখবেন!
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্কুলের দেওয়ালে সচেতনতার পাঠ! বাঁকুড়ার বিদ্যালয়ের প্রাক্তনীদের ছকভাঙা উদ্যোগ
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
মুস্তাফিজুরের জন্য বাংলা শিখবেন সানরাইজার্স ক্রিকেটাররা !