TRENDING:

জামিনে মুক্ত খালেদা জিয়া

Last Updated:

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি-র চেয়ার পার্সন খালেদা জিয়ার জামিন আবেদন মঞ্জুর করল আদালত ৷ দুর্নীতি দমন মামলায় হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এদিন আদালতে আত্মসমর্পণ করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৷ পরে ঢাকার বিশেষ জজ আদালতে বিচারক আমিনুল ইসলাম মঞ্জুর করে খালেদার জামিনের আবেদন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা: নাইকো দুর্নীতি মামলায় বিএনপি-র চেয়ার পার্সন খালেদা জিয়ার জামিন আবেদন মঞ্জুর করল আদালত ৷ দুর্নীতি দমন মামলায় হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এদিন আদালতে আত্মসমর্পণ করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৷ পরে ঢাকার বিশেষ জজ আদালতে বিচারক আমিনুল ইসলাম মঞ্জুর করে খালেদার জামিনের আবেদন ৷
advertisement

কানাডা কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে  রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধন এবং দুর্নীতির অভিযোগে ২০০৭ সালে খালেদা জিয়া সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন মহম্মদ মাহবুবুল আলম ৷ অভিযোগপত্রে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির উল্লেখ করা হয় ৷ ২০০৮ সালে ১৫ জুলাই নাইকো দুর্নীতি মামলার শুনানি দুই মাসের জন্য  স্থগিত করার আদেশ দেয় আদালত ৷ পরে কয়েক দফায় স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয় ৷ নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া ছাড়াও অভিযুক্তের তালিকায় অনেক পরিচিত নামী ব্যাক্তির নাম সামিল রয়েছে ৷ এই মামলার পরবর্তী শুনানি হবে ২৮ ডিসেম্বর ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বসন্ত উৎসবের আগে জমজমাট আলিপুরদুয়ার! এক ছাদের তলাতেই মিলছে সব, মহিলাদের ঠেলাঠেলি শুরু
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
জামিনে মুক্ত খালেদা জিয়া