TRENDING:

বাংলাদেশে মসজিদে ISIS-র  হামলা

Last Updated:

বৃহস্পতিবার পুরান ঢাকার শিয়া মুসলিমদের একটি মসজিদে নামাজের সময় হামলা চালায় একদল দুষ্কৃতি ৷ দুষ্কৃতিদের এলোপাথাড়ি গুলিতে নিহত হয় একজন এবং আহত তিনজন ৷ এএফপি সূত্রে খবর, হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ISIS ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বগুড়া : বৃহস্পতিবার পুরান ঢাকার শিয়া মুসলিমদের একটি মসজিদে নামাজের সময় হামলা চালায় একদল দুষ্কৃতি ৷  দুষ্কৃতিদের এলোপাথাড়ি গুলিতে নিহত হয় একজন এবং আহত তিনজন ৷ এএফপি সূত্রে খবর, হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ISIS ৷
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমেই রয়েছে এই বিশেষ কালীমন্দির, যেখানে সন্ধ্যার পরে হয়না কোনও পুজো
আরও দেখুন

পুরান ঢাকার হোসাইনী দালানে ইমামবড়ায় শিয়া সমাবেশে হামলার ৩৪ দিনের মাথায় বগুড়া জেলায় ফের শিয়া সম্প্রদায়ের উপর হামলায় উত্তেজনা ছড়িয়েছে ৷ প্রত্যক্ষদর্শীদের মতে, মুসলিমরা যখন সিজদায় ছিলেন তখন মসজিদে  ঢুকে এলোপাথারি গুলি চালায় ৩ জন দুষ্কৃতি ৷ বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, গুলিতে ৩ জন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়া মেডিকাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৷ মৃতদের মধ্যে মোয়াজ্জেম হোসেন, ইমামা শাহিনুর রহমানের দেহ শনাক্ত করেছেন তাঁদের পরিজনেরা ৷ হামলার পর গণভবনে এক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হামলা সমন্ধে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ধর্মের নামে যারা হামলা চালায় তাঁরা ‘উন্মাদ’ ৷ যারা মসজিদে হামলা চালায় তাঁরা কখনও ‘সাচ্চা মুসলিম’ হতে পারে না ৷ জঙ্গি গোষ্ঠী ISIS এই ঘটনার দায় স্বীকার করলেও বাংলাদেশ সরকার মানতে নারাজ ৷ তাদের মতে, এই গোষ্ঠীর বাংলাদেশে কোনও অস্তিত্ব নেই ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
বাংলাদেশে মসজিদে ISIS-র  হামলা