TRENDING:

চিন্নাস্বামীতে শেষ ওভারে হার্দিকের কামাল ! রুদ্ধশ্বাস জয় ভারতের

Last Updated:

ভারত- ১৪৬/ ৭ ( ২০ ওভার) বাংলাদেশ- ১৪৫/ ৯ ( ২০ ওভার) ১ রানে জয়ী ভারত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারত- ১৪৬/ ৭ ( ২০ ওভার)
advertisement

বাংলাদেশ- ১৪৫/ ৯ ( ২০ ওভার)

১ রানে জয়ী ভারত

 # বেঙ্গালুরু: এশিয়া কাপের ফাইনালে হারের বদলা আর একটু হলেই চিন্নাস্বামীতে নিয়েই নিচ্ছিলেন মাশরাফিরা ৷ ঘরের মাঠে ধোনিদের বিরুদ্ধে ফাইনালে হারের ক্ষতে প্রলেপটা তাতে দারুণ লাগাতে পারত বাংলাদেশ ৷ কিন্তু সেটা এদিন হতে হতেও হল না ৷ আর সেটাও বাংলাদেশী ব্যাটসম্যানদের নিজের দোষে ৷ শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১১ রান ৷ হাতে ছিল তিন উইকেট ৷ মুশফিকর রহিম-মাহমুদুল্লাহরা তখনও ক্রিজে ৷ বোলার হার্দিক পাণ্ডিয়ার উপর ভরসা করা ছাড়া তখন আর কোনও উপায় ছিল না ধোনির  ৷ মাঠের মধ্যে ঘন ঘন মিটিং করেও যেন সন্তুষ্ট হতে পারছিলেন না অধিনায়ক ৷ হার্দিকের প্রথম তিন বলে দুটি চার ৷ আনন্দে লাফিয়ে উঠল বাংলাদেশের ডাগ আউট ! চিন্নাস্বামীর দর্শকদের সঙ্গে এবার ম্যাচ জেতার ব্যাপারে মাশরাফিরাও নিশ্চিত  ৷ কিন্তু তারপরেই হঠাৎ ছন্দপতন ! প্রচণ্ড চাপে নিজেদের নার্ভ ধরে রাখতে ব্যর্থ বাংলাদেশী ব্যাটসম্যানরা ৷ হার্দিকের পরপর দু’বলে উইকেট ছুঁড়ে দিয়ে এলেন মুশফিকর এবং মাহমুদুল্লাহ ৷ শেষ বলে দরকার ছিল ২ রান ৷ এক রান করলেই ম্যাচ টাই ৷ আর ভারতেরও বিশ্বকাপ অভিযান সেখানে ‘দি এন্ড’ ৷ শেষপর্যন্ত অবশ্য সেটা হয়নি ৷ শেষ বল ব্যাটে ছোঁয়াতেই পারলেন না শুভাগত ৷ নন-স্ট্রাইকার এন্ড থেকে একটা মরণ দৌড় দিয়েছিলেন মুস্তাফিজুর ৷ কিন্তু সেখানেও ধোনির কাছে পরাস্ত তিনি ৷ ভারত অধিনায়কের গ্লভস স্টাম্পসগুলি ছুঁতেই উচ্ছ্বাসে ফেটে পড়ল চিন্নাস্বামী ৷  মাত্র ১ রানে ম্যাচ জিতে টি২০ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার আশা জিইয়ে রাখল মেন ইন ব্লু’রা ৷ ৩ ম্যাচ খেলে ২টি-তে জিতে আপাতত গ্রুপ টেবলে নিউজিল্যান্ডের পরে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত ৷ নেট রান রেট খারাপ হলেও অস্ট্রেলিয়াকে আগামী ২৭ তারিখ হারালেই শেষ চারের যাওয়ার সুযোগ থাকছে ভারতের জন্য ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্কুলের দেওয়ালে সচেতনতার পাঠ! বাঁকুড়ার বিদ্যালয়ের প্রাক্তনীদের ছকভাঙা উদ্যোগ
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
চিন্নাস্বামীতে শেষ ওভারে হার্দিকের কামাল ! রুদ্ধশ্বাস জয় ভারতের