TRENDING:

Bangladesh Election Results 2026: জামাতকে জায়গাই দিল না বাংলাদেশের জনতা! জামাত প্রধানের ফল কী হল জানেন? চমকে যাবেন শুনে

Last Updated:

Bangladesh Election Results 2026: বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করে ঢাকা-১৫ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা: শেখ হাসিনা পরবর্তী জমানায় বাংলাদেশে বিএনপি-র জয়জয়কার। অনেক চেষ্টা করেও বাংলাদেশের জনতার মন জিততে পারল না জামাত ই ইসলামী। বেসরকারি মতে, এখনও পর্যন্ত প্রকাশিত ফল অনুযায়ী, বিএনপি জয়ী হয়েছে ১৬৬ আসনে। জামাত জয়ী ৫৭ আসনে। তবে এই পর্যুদস্ত পরিস্থিতিতেও জয়ী হয়েছেন জামাতের আমির মো. শফিকুর রহমান। বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করে
কী ফল করলেন জামাত প্রধান?
কী ফল করলেন জামাত প্রধান?
advertisement

ঢাকা-১৫ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ২১ হাজার ৬১৪ ভোট বেশি পেয়েছেন তিনি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) ভোরে নির্বাচন কমিশনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এই ফলাফল ঘোষণা করা হয়। জামায়াতের আমির মোট ভোট পেয়েছেন ৮৫ হাজার ১৩১টি। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট।

advertisement

বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে জামাতের পক্ষ থেকে ঢাকা-১৫ আসনের নির্বাচন ফলাফল নিয়ে কারসাজির অভিযোগ তোলা হয়। ঢাকার অন্য আসনের ফলাফল নির্বাচন কমিশনে আসলেও দীর্ঘ সময় আটকে ছিল এই আসনের ফল ঘোষণা।

সেরা ভিডিও

আরও দেখুন
নাটক বাঁচাতে রেলকর্মীদের অভিনব উদ্যোগ! যা করে দেখাল আদ্রা ডিভিশন, আপ্লুত নাট্যমহল
আরও দেখুন

এদিকে, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিএনপি জোটের প্রার্থী গরুর গাড়ী প্রতীকে আন্দালিব রহমান পার্থ পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৫৪৩ ভোট। তাঁর নিটকতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম পেয়েছেন ৭৫ হাজার ৩৩৭ ভোট। বিএনপির ধানের শীষের প্রার্থী হাফিজ ইব্রাহিম পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা মুফতি ফজলুল করিম পেয়েছেন ৯৩ হাজার ৭০৩ ভোট।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh Election Results 2026: জামাতকে জায়গাই দিল না বাংলাদেশের জনতা! জামাত প্রধানের ফল কী হল জানেন? চমকে যাবেন শুনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল