TRENDING:

Bangladesh Election Results 2026: এই একটি মানুষই...গোটা বাংলাদেশ আনন্দে ভাসছে এই একটি মানুষের জয়ে! কে এই ফজলুর রহমান জানেন? শুনে চমকে উঠবেন

Last Updated:

Bangladesh Election Results 2026: এই আসনে মোট ১৫১টি কেন্দ্র রয়েছে। সবগুলো কেন্দ্র থেকে এজেন্টদের মাধ্যমে পাওয়া রেজাল্ট শিটের ভিত্তিতে বেসরকারি এই ফলাফল জানা গেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা: বাংলাদেশের কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি প্রার্থী চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিনিয়র অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বেসরকারি ফলাফলে ৭৭ হাজার ৭০৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। কেন্দ্র থেকে সংগৃহীত রেজাল্ট শিটের মাধ্যমে এই তথ্য পাওয়া গেছে। ধানের শিষ প্রতীক নিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান মোট ১ লাখ ৩২ হাজার ৫০৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা শেখ পেয়েছেন ৫৪ হাজার ৭৯৯ ভোট।
জয়ী ফজলুর রহমান
জয়ী ফজলুর রহমান
advertisement

এই আসনে মোট ১৫১টি কেন্দ্র রয়েছে। সবগুলো কেন্দ্র থেকে এজেন্টদের মাধ্যমে পাওয়া রেজাল্ট শিটের ভিত্তিতে বেসরকারি এই ফলাফল জানা গেছে। কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ৩৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লক্ষ ১১ হাজার ১৮২ জন, নারী ভোটারের সংখ্যা ১ লক্ষ ৯৭ হাজার ১৬৬ জন, তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৪ জন।

advertisement

আরও পড়ুন: বাংলাদেশের ভোটে ঝড় তুলেছিলেন মনীষা চক্রবর্তী! কেমন ফল করলেন সে দেশের ‘গরীব প্রার্থী’? ফল শুনে চমকে যাবেন

এদিকে, ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ জয়ী হয়েছেন। শামা ওবায়েদ পেয়েছেন এক লাখ ২১ হাজার ৬৯৪টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের রিকশা প্রতীকের শাহ আকরাম আলী পেয়েছেন ৮৯ হাজার ৩০৫টি ভোট। শামা ওবায়েদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকরাম আলীর চেয়ে ৩২ হাজার ৯৫৩ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন। ১১৮টি ভোটকেন্দ্রের ভোটগণনা শেষে এই ফলাফল পাওয়া যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সুবর্ণরেখা জল প্রকল্প নিয়ে মন ভাল করা আপডেট দিলেন পুরপ্রধান! আশায় বুক বাঁধছে ঝালদাবাসী
আরও দেখুন

এই আসনটিতে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৩২ হাজার ৪১ জন। এর মধ্যে বৈধ ভোট পড়েছে দুই লাখ ১৪ হাজার ৯১৬টি। ভোটের শতকরা হার ৬৫ দশমিক ৯০ শতাংশ। শামা ওবায়েদ বিএনপির সাংগঠনিক সম্পাদক। তিনি বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয়।। তার বাবা প্রয়াত ওবায়দুর রহমান বিএনপির মহাসচিব ছিলেন।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh Election Results 2026: এই একটি মানুষই...গোটা বাংলাদেশ আনন্দে ভাসছে এই একটি মানুষের জয়ে! কে এই ফজলুর রহমান জানেন? শুনে চমকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল