TRENDING:

সোশ্যাল মিডিয়ায় নিজেকে নির্দোষ দাবি করলেন বাংলাদেশি ক্রিকেটার সাব্বির

Last Updated:

বাংলাদেশ ক্রিকেটে এখন বিশাল চর্চা তাঁকে নিয়ে ৷ তবে তাঁর খেলার জন্য নয়, তাঁর মাত্রাতিরিক্ত ঔদ্ধত্যের জন্য !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#ঢাকা: বাংলাদেশ ক্রিকেটে এখন বিশাল চর্চা তাঁকে নিয়ে ৷ তবে তাঁর খেলার জন্য নয়, তাঁর মাত্রাতিরিক্ত ঔদ্ধত্যের জন্য ! হ্যাঁ, ঠিক ধরেছেন, ক্রিকেটারের নাম সাব্বির রহমান ৷ যিনি বিপিএল চলাকালীনই মাঠের বাইরে শৃঙ্খলাভঙ্গের দায়ে বেকায়দায় পড়েছেন ৷ এর জন্য চাঁর ম্যাচ ফি-র ৩০ শতাংশও কেটে নেওয়া হয়েছে ৷
advertisement

তবে তাঁর উপর ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা বলেই দাবি করেছেন সাব্বির ৷

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাব্বির জানিয়েছেন, “আমি সমর্থকদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই। এটা আমার কিছুটা ব্যক্তিগত বিষয়। সংবাদমাধ্যম এবং ফেসবুকে আমার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উঠছে। আপনাদের কী মনে হয়, আমি এমন কাজ করতে পারি ? ” তিনি আরও জানিয়েছেন, “আমার বিভিন্ন বয়সের সমর্থক রয়েছেন। কেউ আমার সঙ্গে ছবি তোলার আবদার করলে, আমি না বলতে পারি না। শপিং মল, রেস্তোরাঁ কিংবা সিনেমা হলে আমার সঙ্গে ছবি তোলার আবদার করেন। এই ছবিগুলো ফেসবুকেও আপলোড করা হয়। যদি কেউ এই ছবিগুলো অপব্যবহার করেন, তবে কী সেই দোষটা আমার ? ’’......... বাংলাদেশ ক্রিকেটার কী বললেন ? দেখে নিন নীচের ভিডিওয়ে.....

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গা দূষণ রুখতে বিরাট পরিকল্পনা, এই প্রকল্পের হাত ধরে আমূল বদলে যাবে নদীর রূপ
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
সোশ্যাল মিডিয়ায় নিজেকে নির্দোষ দাবি করলেন বাংলাদেশি ক্রিকেটার সাব্বির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল