TRENDING:

জঙ্গি দমন চলাকালীন আত্মঘাতী বিস্ফোরণ, মৃত ৬

Last Updated:

৪৮ ঘণ্টা পরেও জারি সেনা অভিযান ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#সিলেট: সিলেটে জঙ্গি দমন চলাকালীন আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃত্যু হল ছয় জনের ৷ আহতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে ৷ সূত্রের খবর, বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে আইএস ৷ ৪৮ ঘণ্টা পরেও জারি সেনা অভিযান ৷
advertisement

শনিবার সিলেটে এক জঙ্গি আস্তানায় অভিযান চালায় বাংলাদেশ সেনা ৷ সেই ‘অপারেশন টোয়াইলাইট’ চলাকালীন ঘটে একের পর এক বিস্ফোরণ ৷ ঘটনাস্থলে সে সময় কম্যান্ডো বাহিনী ছাড়াও উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষ ৷ আহত হন প্রচুর পুলিশ কর্মী, সেনা জওয়ান সহ সাধারণ মানুষ ৷ নিহতের সংখ্যা ৬ ৷

মৃতদের মধ্যে রয়েছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুল ইসলাম এবং ছাত্রলীগের দক্ষিণ সুরমা উপজেলা শাখার উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফাহিম ও একজনকে আত্মঘাতী বোমারু হিসেবে শনাক্ত করা হয়েছে ৷ আহতরা ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ৷

advertisement

শনিবার ভোররাতে সিলেটের শিববাড়ি এলাকায় একটি বহুতলে জঙ্গিদের আশ্রয় নেওয়ার খবর পেয়ে ঘিরে ফেলে কম্যান্ডো বাহিনী ৷ জঙ্গিরা আত্মসমর্পণ না করায় অভিযান শুরু করে সেনা ৷

ওই বহুতলে জঙ্গিরা ছাড়াও ছিলেন বহু সাধারণ মানুষ তারা আটকে পড়েন ৷ বহুতলে মোট ৩০টি ফ্ল্যাট ও ১৫০টি ঘর রয়েছে ৷ এর মধ্যে তিনটি ফ্ল্যাট তারা কব্জা করে রয়েছে বলে আশঙ্কা করা হয়েছে ৷

advertisement

শনিবার রাতেই সেনা অভিযান চালিয়ে এখনও পর্যন্ত প্রায় ৭৮ জনকে উদ্ধার করে ৷ ৩০ ঘণ্টার বেশি তাদের পণ বন্দি করে রাখা হয়েছিল ৷ জঙ্গিদের খতম করতে ও সাধারণ মানুষদের উদ্ধার করতে ‘অপারেশন টোয়াইলাইট’ শুরু করে বাংলাদেশি সেনা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গা দূষণ রুখতে বিরাট পরিকল্পনা, এই প্রকল্পের হাত ধরে আমূল বদলে যাবে নদীর রূপ
আরও দেখুন

অভিযানের সময়ই ঘটনাস্থলের আশপাশে প্রায় শপাঁচেক সাধারণ মানুষ জড়ো হয়ে যান ৷ সেখানেই আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়, সেনা অফিসারদের সঙ্গে সাধারণ মানুষেরও জখম হন ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
জঙ্গি দমন চলাকালীন আত্মঘাতী বিস্ফোরণ, মৃত ৬
Open in App
হোম
খবর
ফটো
লোকাল