TRENDING:

BLA Kidnaps Pak Soldiers: ১৭ জন পাক সেনাকে অপহরণ, সময় সাত দিন! শেহবাজ শরিফ সরকারকে বন্দি মুক্তির শর্ত দিল বিএলএ

Last Updated:

এ বিষয়ে পাকিস্তান সেনাবাহিনী অথবা পাক সরকারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
১৭ জন পাক সেনাকে তারা অপহরণ করেছে বলে দাবি করল বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)৷ রবিবার বিএলএ জানিয়েছে, তারা ১৭ জন পাক সেনাকে প্রথমে অপহরণ করে৷ পরে অবশ্য অপহৃতদের মধ্যে ১০ জনকে ছেড়েও দেওয়া হয়৷ বাকি সাত জন সেনার মুক্তির জন্য পাকিস্তান সরকারকে বন্দি বিনিময়ের শর্ত দিয়েছে বিএলএ৷
বিএলএ-র হাতে অপহৃত পাক সেনাবাহিনীর ১৭ জন সদস্য৷ ফাইল ছবি, রয়টার্স
বিএলএ-র হাতে অপহৃত পাক সেনাবাহিনীর ১৭ জন সদস্য৷ ফাইল ছবি, রয়টার্স
advertisement

বিএলএ-র নামে ছড়িয়ে পড়া একটি বিবৃতিতে তাদের মিডিয়া শাখার নাম করে দাবি করা হয়েছে, অপারেশন হেরফ-এর দ্বিতীয় ভাগ হিসেবে এই পাক সেনাদের অপহরণ করা হয়েছে৷

ওই বিবৃতিতেই দাবি করা হয়েছে, যে দশ জন অপহৃত পাক সেনাকে মুক্তি দেওয়া হয়েছে তাঁরা প্রত্যেকেই বালোচিস্তানের বাসিন্দা৷ তাঁরা পাক সেনার অস্থায়ী সদস্য৷ ফলে তাঁদের সতর্ক করে এবারের মতো ছেড়ে দেওয়া হয়েছে৷ বাকি যে সাত জনকে আটকে রাখা হয়েছে তাঁরা প্রত্যেকেই পাক সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের স্থায়ী সদস্য৷ বালোচ জাতীয় আদালতে অপহৃত ওই সাত জন পাক সেনার বিচার প্রক্রিয়াও শুরু হয়েছে৷ তাঁদের বিরুদ্ধে বালোচিস্তানের বাসিন্দাদের উপরে হামলা চালানো, গুম করা এবং গণহত্যার মতো অভিযোগ আনা হয়েছে৷ বিচার চলাকালীন অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে৷ পাল্টা তাঁদের বিরুদ্ধে প্রমাণও আদালতে পেশ করা হয়৷ অভিযুক্তদের বয়ানও রেকর্ড করা হয়েছে৷ তার পরেই অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে বালোচ আদালত৷

advertisement

নিজেদের আদালতে বিচার প্রক্রিয়া শেষ হলেও ওই সাত জন সেনার মুক্তির জন্য শেহবাজ শরিফ সরকারকে শর্ত দিয়েছে বিএলএ৷ তারা জানিয়েছে, অপহৃত ওই সেনা জওয়ানদের মুক্ত করতে চাইলে পাক সরকারকে বন্দি বিনিময়ে রাজি হতে হবে৷ বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে পাক সরকারকে৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভায় ‘অম্রুত-টু’ প্রকল্পে ৮৪ কোটি টাকার জল সরবরাহের উদ্যোগ
আরও দেখুন

বিএলএ-র বিবৃতিতে অবশ্য মনে করিয়ে দেওয়া হয়েছে, অতীতে একই ভাবে নিরাপত্তাবাহিনীর সদস্যদের মুক্তির বিনিময়ে বন্দি মুক্তির শর্ত দিলেও তাতে সাড়া দেয়নি পাকিস্তান সরকার৷ বিএলএ-র অভিযোগ, নিজেদের নিরাপত্তা বাহিনীর সদস্যদের মুক্ত করতে উদ্যোগী হয়নি পাক সরকার৷ বিএলএ-এর হুঁশিয়ারি, সাত দিনের মধ্যে শেহবাজ শরিফ সরকার সাড়া না দিলে আদালতের নির্দেশ মেনে ওই সেনা জওয়ানদের শাস্তি কার্যকর করা হবে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
BLA Kidnaps Pak Soldiers: ১৭ জন পাক সেনাকে অপহরণ, সময় সাত দিন! শেহবাজ শরিফ সরকারকে বন্দি মুক্তির শর্ত দিল বিএলএ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল