এই খবর পড়ার সময় টেলিভিশনে কেঁদে ফেললেন সঞ্চালক। “ঈশ্বর মহান। ঈশ্বর মহান। গভীর দুঃখের সাথে ইরানের জাতির কাছে ঘোষণা করা হচ্ছে যে, ইসলামিক বিপ্লবের সর্বোচ্চ নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলি খামেনেই আজ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী সরকারের যৌথ অপরাধমূলক আক্রমণে শহিদ হয়েছেন,” উপস্থাপককে বলতে শোনা যায়, কান্নায় ভেঙে পড়ার আগে।
advertisement
ইরানের বাহিনী রেভলিউশনারি গার্ড জানিয়েছে, খামেনেইয়ের মৃত্যুতে তারা শোকাহত। তবে প্রত্যাঘাত হবে। আমেরিকা এবং ইজরায়েলের বাহিনীকে নিশানা করে ‘ইতিহাসের সবচেয়ে তীব্র হামলা’র হুঁশিয়ারি দিয়েছে তারা। বলা হয়েছে, সেই তীব্রতম হামলা শুরু হবে আর কিছু ক্ষণের মধ্যেই। খামেনেইয়ের মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: দোল কাটলেই বাংলায় ভোটের দামামা, কবে থেকে বিধানসভা নির্বাচন? কমিশন সূত্রে এল বড় আপডেট
সংঘর্ষে নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই, দাবি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও। খামেনেইয়ের ডেরা হামলায় পুরোপুরি ধ্বংস, দাবি ইজরায়েলের। পুরোটা গুজব, সুরক্ষিত আছেন সর্বোচ্চ নেতা, দাবি ইরানের। আক্রমণে খামেনেইয়ের মেয়ে, জামাই, পুত্রবধূ, নাতনির মৃত্যু, খবর ইরানের সংবাদমাধ্যমে। ইরানের প্রতিরক্ষামন্ত্রীরও মৃত্যু, খবর সংবাদমাধ্যমে। ইরানের আরও ৬ নেতার মৃত্যুর খবর, অস্বীকার তেহরানের। আক্রমণে ইরানের ৭ সেনাকর্তার মৃত্যু, দাবি IDF-এর।
