TRENDING:

‘স্টপ স্টপ স্টপ’ ! ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়ানোর শেষ চেষ্টায় প্রাণপণ বার্তা এটিসি-র... কিন্তু শেষরক্ষা হল না

Last Updated:

বিমান ও ট্রাকের মধ্যে এই সংঘর্ষের বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেগুলোতে দেখা যাচ্ছে, বিমানবন্দরে উদ্ধার ও যাত্রী সরিয়ে নেওয়ার কাজ চলছে। একটি ভিডিও ক্লিপে দেখা যায়, যাত্রীরা বিমান থেকে নেমে আসার সময় বিমানটির সামনের অংশ (নোজ) কয়েক ডিগ্রি উপরের দিকে উঠে গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিউইয়র্ক: নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে এয়ার কানাডা এক্সপ্রেসের বিমান দুর্ঘটনার বেশ কিছু ভিডিওর পাশাপাশি এটিসি-র দেওয়া শেষ বার্তাও এখন ভাইরাল ৷ ‘স্টপ স্টপ স্টপ…’! লা গার্ডিয়া বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মীর আর্তনাদ। তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন রানওয়ে ধরে ছুটে আসছে ‘এয়ার কানাডা এক্সপ্রেসের’ বিমান। আর সেই রানওয়েতেই দমকলের ট্রাক। ওই ট্রাকের চালককে থামানো জন্য প্রাণপণ চেষ্টা করেও কোনও লাভ হয়নি ৷ শেষ পর্যন্ত ওই ফায়ার ট্রাকটিতে গিয়ে সরাসরি ধাক্কা মারে বিমানটি ৷ মর্মান্তিক পরিণতি হল দুই পাইলটের । প্রাণ হারালেন দু’জনেই ৷ আহত হয়েছেন ৪১ জন ।
প্রকাশ্যে মার্কিন বিমানবন্দরে দুর্ঘটনার আগের অডিও (Photo: Reuters)
প্রকাশ্যে মার্কিন বিমানবন্দরে দুর্ঘটনার আগের অডিও (Photo: Reuters)
advertisement

বিমানবন্দর সূত্রে খবর, দুর্ঘটনার মারাত্মক অভিঘাত পড়ে ওই বিমানের চালকদের উপর । সংঘর্ষের পর ঘটনাস্থলেই প্রাণ হারান বিমানের দুই পাইলট । বিমানে তখন ৩৯ জন যাত্রী ছিলেন । তাঁদের উদ্ধার করে দ্রুত কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ফায়ার ব্রিগেডের ওই গাড়িতে থাকা দু’জনকে উদ্ধার করেও হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তাঁরা কী অবস্থায় আছেন, চোট কতটা গুরুতর, কেউ আশঙ্কাজনক কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে ।

advertisement

আরও পড়ুন– বেঙ্গালুরু ভূমি সঙ্কট: এমব্যাসি ডেভেলপমেন্টসকে ৩০ দিনের মধ্যে KIA-র ৭৮ একর জমি ফেরত দেওয়ার নির্দেশ

আরও পড়ুন– ইরান-আমেরিকা শান্তি বৈঠক হতে পারে ইসলামাবাদে? মধ্যস্থতায় কোন কোন দেশ? হোয়াইট হাউস জানাচ্ছে ‘বিষয়টি সংবেদনশীল’

সেরা ভিডিও

আরও দেখুন
বলের বাজার ব্রিজের নিচেই তৈরি হচ্ছে ‘মিনি সুন্দরবন’, ম্যানগ্রোভ বাঁচাতে নয়া উদ্যোগ
আরও দেখুন

লা গার্ডিয়া বিমানবন্দরের দুর্ঘটনার পর একাধিক প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বা এটিএস-এর কারও নজরে কেন প্রথমেই পড়ল না, রানওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকটি? ওই রানওয়েতে ট্রাক থাকার পরেও সেখানে ওই বিমান নামল কী ভাবে? ট্রাকটিকে কেন আগেভাগেই সরানো হল না রানওয়ে থেকে? এই সব প্রশ্ন নিয়েই এখন ধোঁয়াশা থাকছে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
‘স্টপ স্টপ স্টপ’ ! ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়ানোর শেষ চেষ্টায় প্রাণপণ বার্তা এটিসি-র... কিন্তু শেষরক্ষা হল না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল